স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৩ এএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৪ এএম
অনলাইন সংস্করণ

রাশফোর্ডে ভর করে বার্সার চ্যাম্পিয়ন্স লিগ শুভসূচনা

বার্সার হয়ে দুর্দান্ত দুটি গোল করেছেন রাশফোর্ড। ছবি : সংগৃহীত
বার্সার হয়ে দুর্দান্ত দুটি গোল করেছেন রাশফোর্ড। ছবি : সংগৃহীত

নতুন ক্লাবে প্রথম ইউরোপীয় রাতটা যেন নিজের করে নিলেন মার্কাস রাশফোর্ড। দুর্দান্ত এক জোড়া গোল করে ইংলিশ ফরোয়ার্ড বার্সেলোনাকে এনে দিলেন চ্যাম্পিয়ন্স লিগে জয়, নিউক্যাসলের মাঠে ২-১ ব্যবধানে।

ম্যাচ শুরুর প্রথম দিকেই নিউক্যাসল আক্রমণে চেপে ধরে বার্সেলোনাকে। গর্ডন, বার্নসরা একের পর এক সুযোগ তৈরি করলেও গোলপোস্টে দারুণ দৃঢ় ছিলেন তরুণ গোলকিপার হোয়ান গার্সিয়া। ধাক্কা সামলেও বার্সা ধীরে ধীরে খেলায় ফেরে, তবে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল।

দ্বিতীয়ার্ধেই বদলে যায় চিত্র। ৫৫ মিনিটে কুন্দের দারুণ ক্রসে হেড করে বার্সাকে এগিয়ে দেন রাশফোর্ড। এর ১১ মিনিট পরই আবারও আলো কাড়েন এই ইংলিশ তারকা। বক্সের বাইরে থেকে বাঁকানো এক শটে জাল কাঁপান তিনি—যা রাতের সেরা মুহূর্তগুলোর একটি হয়ে থাকবে।

নিউক্যাসল শেষ মুহূর্তে মারফির ক্রস থেকে গর্ডনের গোলে ব্যবধান কমালেও ম্যাচ জয়ের হাসি ধরে রাখে বার্সেলোনা।

চ্যাম্পিয়ন্স লিগের আগের মৌসুমটা বার্সার শুরু হয়েছিল পরাজয়ে। এবার শুরু হলো জয় দিয়ে—আর সেই সাফল্যের কেন্দ্রে ছিলেন রাশফোর্ড। নতুন দল, নতুন মঞ্চে নিজেকে প্রমাণের প্রথম রাতেই বার্সা সমর্থকদের দিলেন বড় স্বস্তি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যাত্রাবাড়ীতে ১৬ হাজার ইয়াবাসহ দক্ষিণাঞ্চলের কুখ্যাত মাদককারবারি গ্রেপ্তার

সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের চেষ্টা

অর্থবছর হিসেবে জুন-জুলাইকে পরিবর্তনের দাবি বিরোধীদলের

আ.লীগের দুই নেতা গ্রেপ্তার 

হাইকোর্টে জামিনের পর জেলগেটে ফের আটক আ.লীগ নেতা

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

১০

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

১১

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

১২

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

১৩

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

১৪

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

১৫

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

১৬

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

১৭

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

১৮

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

১৯

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

২০
X