স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৩, ১২:২১ এএম
অনলাইন সংস্করণ

অবসর ভেঙে আবার কোচিংয়ে স্কলারি 

লুই ফিলিপ স্কলারি। ছবি: সংগৃহীত
লুই ফিলিপ স্কলারি। ছবি: সংগৃহীত

স্যার আলেক্স ফার্গুসন তার অবসরের আগে একবার বলেছিলেন ফুটবল ছাড়া আমি আর কিছুতেই পারদর্শী না, জানি না এটি ছাড়া কীভাবে থাকব। স্যার আলেক্স পেরেছেন, কিন্তু পারলেন না ব্রাজিলের সর্বশেষ বিশ্বকাপজয়ী কোচ লুই ফিলিপ স্কলারি।

সাত মাস আগে কোচিংকে বিদায় জানিয়ে ব্রাজিলিয়ান ক্লাব আতলেটিকো পারানায়েন্সের টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্ব নিয়েছিলেন স্কলারি। কিন্তু বেশিদিন ডাগআউটের টান উপেক্ষা করতে পারলেন না তিনি। ডাক আসতেই সাড়া দিলেন। অবসর ভেঙে ৭৪ বছর বয়সে কোচিংয়ে ফিরলেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী এই কোচ।

ব্রাজিলিয়ান লিগের ক্লাব আতলেটিকো মিনেইরোর দায়িত্ব নিতে সম্মত হয়েছেন এই অভিজ্ঞ কোচ। ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত দলটির ডাগআউটে থাকবেন স্কলারি।

২০২২ সালের মে মাসের শুরুতে আতলেটিকো পারানায়েন্সের কোচ হন স্কলারি। তার হাত ধরে গত বছর কোপা লিবার্তদোরেসের ফাইনালে খেলে ব্রাজিলের দলটি। নভেম্বরে এসে কোচিংকে বিদায় বলে দলটির টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্ব নেন তিনি।

৪০ বছরের দীর্ঘ ও বর্ণিল কোচিং ক্যারিয়ারে ক্লাব ও জাতীয় দলের হয়ে অনেক সাফল্য পেয়েছেন ‘বিগ ফিল’ ডাকনাম পাওয়া এই কোচ। তবে তিনি সবচেয়ে বেশি স্মরণীয় হয়ে আছেন ব্রাজিলের হয়ে তার দুই মেয়াদের ভিন্ন অভিজ্ঞতার জন্য। প্রথম মেয়াদে ২০০১ থেকে ২০০২ সাল পর্যন্ত সময়ে স্কলারি ব্রাজিলকে জেতান পঞ্চম ও দেশটির সর্বশেষ বিশ্বকাপ। এরপর ২০১২-১৪ মেয়াদে জেতেন ২০১৩ সালের ফিফা কনফেডারেশন্স কাপ। তবে পরের বছর দেশের মাটিতে বিশ্বকাপে ভিন্ন অভিজ্ঞতা পেতে হয় অভিজ্ঞ এই কোচকে। সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে লজ্জাজনক হারের পর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নেদারল্যান্ডসের কাছেও হেরে যায় ব্রাজিল।

২০০৪ সালে তার অধীনে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে রানার্সআপ হয় পর্তুগাল। তার কোচিংয়ে ২০০৬ বিশ্বকাপে সেমিফাইনালও খেলে রোনালদো-ফিগোর পর্তুগাল। এরপর তিনি দায়িত্ব নেন ইংলিশ লিগের কোচ চেলসির। কিন্তু ব্যর্থতার কারণে সাত মাস পরেই বরখাস্ত হন তিনি।

ক্লাব পর্যায়ে স্কলারি সাফল্য পেয়েছেন ব্রাজিল ও চীনে। গ্রেমিও ও পালমেইরাসের হয়ে জেতেন লাতিন আমেরিকার সর্বোচ্চ প্রতিযোগিতা কোপা লিবের্তাদোরেস। চায়নিজ ক্লাব গুয়াংজু এভারগ্রান্দেকে জেতান চাইনিজ সুপার লিগ ও এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহ, মাদারীপুর থেকে গ্রেপ্তার ২

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

চলন্ত মাইক্রোবাসে আগুন

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

১০

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

১১

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

১২

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

১৩

২ হাজার ২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৪

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

১৫

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

১৬

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

১৭

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

১৮

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১৯

একনেকে ৮ প্রকল্প অনুমোদন

২০
X