স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:১১ পিএম
অনলাইন সংস্করণ

ইয়ামাল ব্যালন ডি’অর না জেতার কারণ জানালেন লা লিগা সভাপতি

লামিনে ইয়ামাল। ‍ছবি : সংগৃহীত
লামিনে ইয়ামাল। ‍ছবি : সংগৃহীত

লা লিগা সভাপতি জেভিয়ার তেবাস মনে করেন শুধু বয়স কম হওয়ায় এ বছর ব্যালন ডি’অর জিততে পারেননি লামিনে ইয়ামাল। তবে তিনি আশাবাদী, দ্রুতই বার্সেলোনার এই তারকার হাতে উঠবে ফুটবলের সবচেয়ে মর্যাদাকর এই পুরস্কার।

জুলাইয়ে ১৮ বছরে পা রেখেছেন ইয়ামাল। সোমবার ইয়ামালকে ছাপিয়ে এবার ব্যালন ডি’অর জয় করেছেন পিএসজি ফরোয়ার্ড ওসমান ডেম্বেলে। যদিও একেবারে খালি হাতে ফেরেননি ইয়ামাল। অনূর্ধ্ব-২১ ক্যাটাগরিতে বিশ্বের সেরা তরুণ খেলোয়াড় হিসেবে টানা দ্বিতীয়বার তিনি কোপা ট্রফি জয় করে রেকর্ড গড়েছেন।

ব্যালন ডি’অর ইয়ামালের হাতে না ওঠা প্রসঙ্গে তেবাস বলেন, ‘তার বয়স যদি ২৩ বছরের বেশি হতো তবে হয়তোবা সে এই পুরস্কার জয় করত। আমি নিশ্চিত, যেহেতু তার বয়স কম এবং একটি ট্রফি সে পেয়ে গিয়েছিল, সে কারণেই ব্যালন ডি’অর জিততে পারেনি।

যদিও তেবাসের সঙ্গে একমত হতে পারেনি বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা। তার মতে ব্যালন ডি’অর জেতার লড়াইয়ে চ্যাম্পিয়ন লিগ একটি বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে।

এদিকে লা লিগা, স্প্যানিশ সুপারকোপা ও কোপা ডেল রে জয়ী বার্সেলোনার হয়ে গত মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ইয়ামাল ৫৫ ম্যাচে করেছেন ১৮ গোল। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে কাতালান জায়ান্টরা ইন্টার মিলানের কাছে পরাজিত হয়ে বিদায় নেয়। কোপা ট্রফি গ্রহণ করার সময় ইয়ামাল বলেছেন, ভবিষ্যতে অন্যান্য পুরস্কারগুলো জয়ের জন্য তিনি পরিশ্রম চালিয়ে যাবেন।

মাত্র ১৬ বছর বয়সে বার্সেলোনার জার্সিতে অভিষিক্ত হওয়া ইয়ামাল ইতোমধ্যেই বেশকিছু রেকর্ডের জন্ম দিয়েছেন। লা লিগার ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গোল করেছেন। সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলার যোগ্যতা অর্জন করেছেন। ইউরো ২০২৪’এ টুর্নামেন্টে সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জয় করেছেন। স্পেনকে ইউরোর শিরোপা উপহারে তিনি অনবদ্য ভূমিকা রেখেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X