স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:১২ পিএম
অনলাইন সংস্করণ

পিএসএলে ডাক পেতে পারেন দুই বাংলাদেশি ক্রিকেটার

বাংলাদেশ দল। ‍ছবি : সংগৃহীত
বাংলাদেশ দল। ‍ছবি : সংগৃহীত

এশিয়া কাপের ম্যাচগুলোতে সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ধারাভাষ্যকার সবাই রাখেন আলাদা নজর। ভালো পারফরম্যান্সে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ মেলে ক্রিকেটারদের। এবারের টুর্নামেন্টে বাংলাদেশের দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ তামিম দলকে ভালো শুরু এনে দিয়েছেন। সাইফ এবং তানজিদ হাসান তামিমকে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার সম্ভাবনা দেখছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী।

এই দুই ক্রিকেটারকে পিএসএলের যে দলই নেবে তারা লাভবান হবে বলে মন্তব্য করেছেন তিনি। বাসিত বলেন, আইপিএল আর পিএসএল পরের বছরও একই সময়ে হবে। যদি তানজিদ এবং সাইফ আইপিএলে না যায়, যদিও যাওয়ার সম্ভাবনা কম। কারণ, আইপিএলের দলগুলো বাংলাদেশের খেলোয়াড়দের নিচ্ছে না। তাই পিএসএলে যে-ই তাদের নেবে, তারা খুব লাভজনক খেলোয়াড় হবে।

এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। এই ম্যাচে নিজ দেশ পাকিস্তানকেই এগিয়ে রাখছেন বাসিত। তিনি বলেন, বাংলাদেশের বোলাররা মন্দ নয়। আমি ৭০ শতাংশ পাকিস্তানের পক্ষে এবং ৩০ শতাংশ বাংলাদেশের পক্ষে বলব। বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে যেভাবে খেলেছে, সেভাবে খেলে, তাহলে তারা সুবিধা পেতে পারে। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ একদম আলাদা হবে, কারণ এটা ডু-অর-ডাই ম্যাচ।

বাসিত পাকিস্তানকে এগিয়ে রাখলেও বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে টাইগাদের সমীহের চোখেই দেখছেন বর্তমান দলের তারকা পেসার আফ্রিদি। টাইগারদের হারাতে হলে তিন বিভাগেই ভালো করতে হবে বলে মন্তব্য করেন তিনি। জানান, পুরো দলের নজর এখন বাংলাদেশের ম্যাচের দিকে।

আফ্রিদি বলেন, বাংলাদেশ দারুণ একটি দল। তারা ইদানীং ভালো খেলেছে। ভালো দলের সঙ্গে খেললে প্রথম ধাক্কাটা আপনাকেই দিতে হবে। তাদের সুযোগ দেওয়া যাবে না, আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং ৩ বিভাগেই ভালো খেলতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

১০

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

১১

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১২

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১৩

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১৪

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১৫

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১৬

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

১৭

রামিসা হত্যা মামলার রায় আজ

১৮

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

১৯

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

২০
X