স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ১০:১৪ এএম
অনলাইন সংস্করণ

তুরস্কের ক্লাবের কাছে হারল লিভারপুল, ভাগ্যে জয় চেলসির

মোহামেদ সালাহ। ‍ছবি : সংগৃহীত
মোহামেদ সালাহ। ‍ছবি : সংগৃহীত

প্রিমিয়ার লিগের পর চ্যাম্পিয়ন্স লিগেও হারের দেখা পেল লিভারপুল। চ্যাম্পিয়ন্স লিগে ইস্তানবুলের র‍্যামস পার্কে লিভারপুলকে ১-০ গোলে হারাল গালাতাসারায়। অন্যদিকে, বেনফিকার আত্মঘাতী গোলের কল্যাণে জয় পেল চেলসি। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি ১-০ গোলে জিতেছে ইংলিশ ক্লাবটি।

ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে হারের পর এদিন মূল একাদশে মোহামেদ সালাহকে রাখেননি লিভারপুল কোচ আর্নে স্লট। তবে তার সিদ্ধান্ত ফলপ্রসূ হয়নি। ম্যাচে একের পর এক আক্রমণে ব্যস্ত রাখে তুর্কি জায়ান্টরা। ম্যাচের ১৬ মিনিটে ১৬ মিনিটে এগিয়ে যায় গালাতাসারায়। পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন ভিক্টর ওসিমেন।

দ্বিতীয়ার্ধে দারুণ এক সেভের পর ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে হয় লিভারপুল গোলরক্ষক আলিসনকে। গোল শোধ করতে ৬০ মিনিটের পর সালাহ ও আলেকজান্ডার ইসাককে নামালেও ব্যর্থ হয় ইংলিশ জায়ান্টরা। শেষ পর্যন্ত পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় লিভারপুলকে।

চ্যাম্পিয়ন্স লিগের আরেক ম্যাচে সৌভাগ্যের ছোঁয়ায় ১৮ মিনিটে এগিয়ে যায় চেলসি। ডান দিক থেকে পেদ্রো নেতোর ক্রসে দূরের পোস্টে আলেহান্দ্রো গার্নাচোর ভলি বেনফিকার মিডফিল্ডার রিচার্দ রিওসের পায়ে লেগে তাদের জালে জড়ায়। জয়ের আনন্দের মাঝেই চেলসির জন্য অস্বস্তির কাঁটা হয়ে এসেছে জোয়াও পেদ্রোর লাল কার্ড। শেষ বাঁশি বাজার ৩০ সেকেন্ডের মতো বাকি থাকতে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগের দুই নেতা গ্রেপ্তার 

হাইকোর্টে জামিনের পর জেলগেটে ফের আটক আ.লীগ নেতা

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

১০

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

১১

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

১২

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

১৩

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

১৪

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

১৫

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

১৬

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

১৭

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

১৮

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

১৯

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

২০
X