স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ১১:১৫ এএম
অনলাইন সংস্করণ

ফের ক্রিকেট মাঠে মুখোমুখি ভারত-পাকিস্তান, খেলা দেখবেন যেভাবে

নারী বিশ্বকাপে আজ মুখোমুখি ভারত-পাকিস্তান। ‍ছবি : সংগৃহীত
নারী বিশ্বকাপে আজ মুখোমুখি ভারত-পাকিস্তান। ‍ছবি : সংগৃহীত

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের রেশ না কাটতেই আবারও মুখোমুখি হচ্ছে এই দুই দেশ। আজ রোববার (৫ অক্টোবর) পাকিস্তানের বিপক্ষে নারী ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ খেলতে নামবে ভারত। দলটি অধিনায়ক হারমানপ্রিত কৌর এই ম্যাচকে অন্য যে কোনো ম্যাচের মতোই দেখতে চাইছেন। অন্যদিকে, পাকিস্তানের অধিনায়ক ফতিমা সানা ক্রিকেটীয় সংস্কৃতি মেনে খেলার অপেক্ষায়। বাংলাদেশ সময় বেলা ৩টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ।

নারী ক্রিকেটে সাদা বলে ভারত ও পাকিস্তান একে অন্যের বিপক্ষে ২৭ বার খেলেছে। ভারত এগিয়ে রয়েছে ২৪-৩ ব্যবধানে। ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে ১১টি ম্যাচ খেলে সবকটিতেই জিতেছে ভারত। পাকিস্তানের তিনটি জয়ই টি-টোয়েন্টিতে।

পাকিস্তানের আসল চিন্তা তাদের ব্যাটিং। প্রথম ম্যাচে যা দলকে ভুগিয়েছে। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে পাকিস্তান। জুটি গড়তে পারেনি। ফাতিমা ও ডায়ানা দারুণ বল করলেও বাকিরা সাহায্য করতে পারেননি। একই মাঠে আবার ম্যাচ খেলতে নামাই পাকিস্তানের কাছে একমাত্র সুবিধা হতে চলেছে। কলম্বোয় অনেক দিনই ভারত খেলেনি। ফলে হারমনপ্রিতদের কাছে নতুন অভিজ্ঞতা হতে চলেছে।

এশিয়া কাপের তিনটি ম্যাচেই পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলায়নি ভারতীয় দল। নারী বিশ্বকাপেও দুই দলের ক্রিকেটারদের হাত না মেলানোর সম্ভাবনাই বেশি। হারমানপ্রিত বলেন, ‘আমরা ভারত-পাকিস্তান ম্যাচ দেখেই বড় হয়েছি। সব সময়ে এই ম্যাচের অংশ হতে চেয়েছি। এই ম্যাচকে অন্য যে কোনো ম্যাচের মতোই দেখি। ক্রিকেটেই নজর থাকে আমাদের।’

পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা ‘বাকি সব দলের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। আমরা সবার সঙ্গেই সম্পর্ক ভালো রাখার চেষ্টা করি। ক্রিকেটীয় সংস্কৃতি সব রকমভাবে মেনেই খেলার চেষ্টা করব।’ উল্লেখ্য, নারী বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচটি সরাসরি দেখা যাবে টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১ এ।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১০

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১১

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১২

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৩

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৪

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৫

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৬

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১৭

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

১৮

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

১৯

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

২০
X