স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ১১:৪৫ এএম
অনলাইন সংস্করণ
ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ

ব্রাজিলের ছিটকে যাওয়ার দিনে বিশ্বকাপের পরের রাউন্ডে আর্জেন্টিনা

যুব বিশ্বকাপে ইতালিকে হারিয়েছে আর্জেন্টিনা। ‍ছবি : সংগৃহীত
যুব বিশ্বকাপে ইতালিকে হারিয়েছে আর্জেন্টিনা। ‍ছবি : সংগৃহীত

ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে স্পেনের বিপক্ষে ‘বাঁচা-মরার’ ম্যাচে হেরে যুব বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বাজে ব্রাজিলের। সেলেসাওদের এমন দুঃস্বপ্নের দিনে অবশ্য সুখবরই পেয়েছে আর্জেন্টিনার ভক্তরা। শনিবার (৪ অক্টোবর) রাতে ইতালিকে ১-০ গোলে হারিয়ে গ্রুপসেরা হয়েছে আর্জেন্টিনা। দলটির পক্ষে একমাত্র গোলটি করেন দিলান গোরোসিতো।

ইতালির বিপক্ষে ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে আর্জেন্টিনা। মোট ৬১ শতাংশ বল দখলে রেখে তারা ১৩টি শট নেয়, যার মাত্র একটিই লক্ষ্যে ছিল। সে একটি শটেই জয়সূচক গোলটি পেয়ে যায় আর্জেন্টিনা। ম্যাচের ৭৪তম মিনিটে আনদ্রাদার পাস থেকে ডিফেন্ডার দিলান তমাস গোরোসিতো একমাত্র গোলটি করেন। এর আগে ইতালি গোল করলেও সেটি ভিএআরে দেখে বাতিল করেন রেফারি।

‘ডি’ গ্রুপে থাকা আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দল প্রথম ম্যাচে কিউবাকে ৩-১ আর দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়েছিল। ‘ডি’ গ্রুপে আর্জেন্টিনার পয়েন্ট ৯, দ্বিতীয় স্থানে থাকা ইতালির ৪। অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের সর্বোচ্চ ৬ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সর্বশেষ দুই আসরে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছিল। দলটি সর্বশেষ শিরোপা জিতেছে ২০০৭ সালে।

এদিকে, অনূর্ধ্ব-২০ ফিফা বিশ্বকাপে জয়শূন্য থেকে আসর থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। রোববার (৫ অক্টোবর) ভোরে স্পেনের বিপক্ষে ১-০ গোলে হেরে ‘সি’ গ্রুপের তলানিতে থেকে আসর শেষ করেছে সেলেসাওরা। টুর্নামেন্টে একটি ম্যাচেও জয় পায়নি ব্রাজিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১০

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১১

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১২

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১৩

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১৪

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৫

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৬

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৭

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৮

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৯

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

২০
X