স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০৮:২৩ এএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৫, ০৮:৪৫ এএম
অনলাইন সংস্করণ

ভেনেজুয়েলার বিপক্ষে মেসিবিহীন আর্জেন্টিনার জয়

প্রীতি ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা। ‍ছবি : সংগৃহীত
প্রীতি ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা। ‍ছবি : সংগৃহীত

বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির লক্ষ্যে প্রীতি ম্যাচে মাঠে নামে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শনিবার (১১ অক্টোবর) বাংলাদেশ সময় ভোরে ভেনেজুয়েলার বিপক্ষে লড়ে আলবিসেলেস্তেরা। মেসিবিহীন আর্জেন্টিনা এই ম্যাচে জয় পেয়েছে ১-০ গোলে। দলের পক্ষে ৩১ মিনিটে একমাত্র গোলটি করেন সেলসো।

ভেনেজুয়েলা ম্যাচে মাঠের পরিবর্তে গ্যালারিতে আলো ছড়ান বিশ্বকাপজয়ী মেসি। আরেক ফরোয়ার্ড ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো খেলতে পারেননি চোটের কারণে। ফলে আক্রমণভাগে কিছুটা দুর্বলতা নিয়েই মাঠে নামে সবশেষ বিশ্বকাপজয়ীরা। তবে পুরোটা সময়জুড়ে ভেনেজুয়েলাকে ঠিকই হারিয়ে দিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে অনিয়মিতদের বেশি সময় সুযোগ দেওয়ার ঘোষণা আগেই দিয়েছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। পূর্ব ঘোষণা অনুযায়ীই শুরুর একাদশ সাজান তিনি। তাতে তার দলকে সেরা রূপে দেখা না গেলেও কম সুযোগ পাওয়া ফুটবলারদের পরখ করে নিয়েছেন আর্জেন্টিনার কোচ।

জয়ে ফেরার লক্ষ্যে নেমে ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পান লাউতারো মার্টিনেজ। কিন্তু তার প্রচেষ্টা রুখে দেন গোলরক্ষক। ১৭তম মিনিটে দূর থেকে চেষ্টা করেন আর্জেন্টিনার নিকো পাস। তার জোরাল শটও ঝাঁপিয়ে আটকান ভেনেজুয়েলার গোলরক্ষক। ৩১তম মিনিটে গোলের সেরা সুযোগ পেয়েছিলো ভেনেজুয়েলা। কিন্তু গোলমুখে ফাঁকায় বল পেয়েও অবিশ্বাস্যভাবে লক্ষ্যভ্রষ্ট হেড করেন আলেহান্দ্রো মার্কেস।

দ্রুত পাল্টা আক্রমণে উঠে ভেনেজুয়েলার জালে বল পাঠান আর্জেন্টিনার সেলসো। মার্টিনেজের পাস ডি-বক্সে ফাঁকায় পেয়ে নিচু শটে গোলটি করেন রিয়াল বেতিস মিডফিল্ডার। দ্বিতীয়ার্ধে পেনাল্টি স্পটের কাছ থেকে জোরাল শট নেন লাউতারো মার্টিনেস। দারুণ ক্ষীপ্রতায় ঝাঁপিয়ে সেটাও রুখে দেন গোলরক্ষক কনত্রেরাস।

৭৪তম মিনিটে ম্যাচে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল ভেনেজুয়েলা। তবে দুর্ভাগ্য বাধা হয়ে দাঁড়ায় তাদের। কিনতেরোর শট ক্রসবারে লাগলে আর সমতায় ফেরা হয়নি তাদের। শেষদিকে আরও একাধিক আক্রমণ করেও জয়ের ব্যবধান বাড়াতে না পারার আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হয় তিনবারের বিশ্বচ্যাম্পিয়নকে। পরের প্রীতি ম্যাচে বাংলাদেশ সময় আগামী মঙ্গলবার ভোরে পুয়ের্তো রিকোর মুখোমুখি হবে আর্জেন্টিনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ফ্লাইট চলাচল শুরু

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

১০

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

১১

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

১২

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

১৩

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

১৪

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

১৫

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

১৬

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

১৭

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

১৮

খাল নেই, তবু কোটি টাকার সেতু

১৯

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

২০
X