স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০৯:১৫ এএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ০৯:১৭ এএম
অনলাইন সংস্করণ

আগে বদলি হয়ে দল ছাড়ার হুমকি ভিনির

বদলি হওয়ার সময় রাগে ফেটে পড়েন ভিনি। ছবি : সংগৃহীত
বদলি হওয়ার সময় রাগে ফেটে পড়েন ভিনি। ছবি : সংগৃহীত

এল ক্ল্যাসিকোর উত্তাপ থামেনি চূড়ান্ত বাঁশির পরও। মাঠে গোল, নাটক, ঝামেলা—সবকিছুর মাঝেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। ম্যাচে রিয়াল ২-১ গোলে এগিয়ে থাকার সময় বদলি করা হয় তাকে আর বদলি হওয়া মাত্রই ফেটে পড়েন তিনি, এমনকি ড্রেসিংরুমে ফেরার পথে বলে ফেলেন, ‘আমি দল ছাড়ছি, আমি চলে যাচ্ছি।’

বার্নাব্যুতে অনুষ্ঠিত ক্ল্যাসিকোতে ৭১তম মিনিটে চতুর্থ রেফারির বোর্ডে যখন ভিনির নাম জ্বলে ওঠে, তখনই শুরু হয় নাটক। অবিশ্বাস আর রাগ মিলেমিশে এক অগ্নিশিখা—ব্রাজিলিয়ান তারকা চেঁচিয়ে ওঠেন, ‘আমি? মিস্টার, আমি?’ বলে হাত তুলে ব্যাখ্যা চান কোচ জাবি আলোনসোর কাছে। এর পরপরই রাগে-ক্ষোভে আকাশের দিকে তাকিয়ে উচ্চারণ করেন অশালীন বাক্য, আর সরাসরি হাঁটেন টানেলপথে।

সম্প্রচার মাধ্যম DAZN-এর রিপোর্ট অনুযায়ী, সেই সময়ই ড্রেসিংরুমে যাওয়ার পথে বিস্ফোরক মন্তব্য করেন তিনি—‘আমি দল ছেড়ে যাচ্ছি, বরং চলে যাই!’ মাঠের বাকি খেলোয়াড়রা যখন ম্যাচে মনোযোগ দিচ্ছেন, তখন ভিনির এই আচরণ মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি ড্রেসিংরুমে যান রিয়ালের গোলরক্ষক কোচ লুইস ইয়োপিস। তিনিই শেষ পর্যন্ত ভিনিসিয়ুসকে শান্ত করতে সক্ষম হন। পরে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফিরে আসেন বেঞ্চে এবং ম্যাচের শেষ কয়েক মিনিট সহ-খেলোয়াড়দের সঙ্গে বসে কাটান।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোচ জাবি আলোনসো ঘটনাটি নিয়ে মন্তব্য করতে চাননি। সংক্ষেপে বলেন, ‘এটা আমরা ভেতরে আলোচনা করব, বাইরে নয়।’

রিয়ালের ২-১ ব্যবধানের জয়ের পরও তাই আলোচনার কেন্দ্রে গোল নয়; বরং ভিনিসিয়ুসের রাগ, অভিমান আর ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা। এল ক্ল্যাসিকো শেষ হলেও, বার্নাব্যুর ভেতরের অস্থিরতা এখনো শেষ হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১০

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১১

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১২

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৩

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৪

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৫

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৬

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৭

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৮

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৯

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

২০
X