স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০১:৫৫ এএম
আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ১০:২০ এএম
অনলাইন সংস্করণ

এবার বার্সায় আরও বড় দুঃসংবাদ

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার দুঃস্বপ্ন যেন শেষই হচ্ছে না। এল ক্লাসিকোয় হারের পর এবার বার্সেলোনা পড়ল চোটের দুঃস্বপ্নে। এল ক্লাসিকোতে মাঠে লড়াইয়ের পর ক্লান্ত দেখা গিয়েছিল পেদ্রিকে, কিন্তু পরীক্ষার ফলাফল জানার পর পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। ক্লাব সূত্রে জানা গেছে, তার বাঁ-পায়ের বাইসেপস ফেমোরিস পেশিতে গুরুতর চিড় ধরা ধরা পড়েছে—যার কারণে অন্তত ছয় সপ্তাহ, অর্থাৎ দেড় মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে স্প্যানিশ মিডফিল্ডারকে।

এতে শুধু এলচের বিপক্ষে নিষেধাজ্ঞাজনিত অনুপস্থিতিই নয়, পেদ্রি এখন মিস করবেন আরও অন্তত আটটি ম্যাচ—এর মধ্যে আছে ক্লাব ব্রুজ, সেল্টা ভিগো, অ্যাথলেটিক বিলবাও, চেলসি, আলাভেস, অ্যাটলেটিকো মাদ্রিদ এবং রিয়াল বেটিসের বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াইগুলো। একই সঙ্গে স্পেন জাতীয় দলের হয়ে জর্জিয়া ও তুরস্কের বিপক্ষে নভেম্বরের আন্তর্জাতিক ম্যাচগুলোতেও তাকে পাওয়া যাবে না।

পেদ্রিএই খবর যেন হানসি ফ্লিকের জন্য এক দুঃস্বপ্নের মতো, কারণ মৌসুমের শুরুতেই তার দল ইতিমধ্যেই ইনজুরিতে জর্জরিত। এখন সবচেয়ে নির্ভরযোগ্য মিডফিল্ড ইঞ্জিন পেদ্রিরও ছিটকে পড়া বার্সার জন্য বড় আঘাত।

পেদ্রি এ মৌসুমে এখন পর্যন্ত বার্সার একমাত্র খেলোয়াড়, যিনি ১,০০০ মিনিটের বেশি খেলেছেন—সব ১৩টি অফিসিয়াল ম্যাচেই ছিলেন শুরুর একাদশে। বিশ্রামের সুযোগ পাননি প্রায়, আর সেই অতিরিক্ত চাপই যেন শেষ পর্যন্ত টেনে ধরেছে তাঁকে।

ফ্লিকের জন্য এটি শুধু কৌশলগত সমস্যা নয়, বরং মনস্তাত্ত্বিকও। তার হাতে এখন বিকল্প হিসেবে রয়েছেন ফ্রেংকি দে ইয়ং (যিনি এখনও পুরোপুরি ফিট নন), তরুণ মার্ক কাসাদো এবং আকারে বিশাল প্রত্যাশার ভারে ক্লান্ত দানি ওলমো—যিনি নিজেও সেরে ওঠার শেষ পর্যায়ে।

সব মিলিয়ে, পেদ্রির ইনজুরি বার্সেলোনার মৌসুমে নতুন করে অনিশ্চয়তার মেঘ নামিয়ে এনেছে। যদি সবকিছু পরিকল্পনামাফিক চলে, তাহলে তিনি ফিরতে পারেন ৯ ডিসেম্বর, আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ম্যাচে। কিন্তু তার আগে, লা লিগা ও ইউরোপে বার্সার লড়াই এখন আগের যেকোনো সময়ের চেয়ে কঠিন।

হয়তো এটিই হবে ফ্লিকের প্রকৃত পরীক্ষা—পেদ্রিবিহীন বার্সাকে আবার কীভাবে চালনা করেন তিনি, সেটিই এখন কাতালোনিয়ার আলোচনার কেন্দ্রবিন্দু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমল তেলের দাম

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

১০

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

১১

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

১২

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

১৩

যুবদল নেতা বহিষ্কার

১৪

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

১৫

ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

১৬

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৭

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

১৮

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

১৯

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

২০
X