স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ০১:২৫ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিল

প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিল । ছবি: সংগৃহীত
প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিল । ছবি: সংগৃহীত

ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে ব্রাজিল নারী অনূর্ধ্ব-১৭ দল। প্রথমবারের মতো তারা অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। দুর্দান্ত পারফরম্যান্সে চলমান যুব বিশ্বকাপে অপরাজিত থাকা কানাডাকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ‘আমারেলিনহা’। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য (০–০) ড্র হওয়ার পর টাইব্রেকারে ৫–৪ ব্যবধানে জয় পায় ব্রাজিল।

রাবাতের অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই রিলানি সিলভার কোচিংয়ে থাকা ব্রাজিল দল মাঠে দাপট দেখায়। দুর্দান্ত আক্রমণে একের পর এক গোলের সুযোগ তৈরি করে কানাডাকে চাপে ফেলে রাখে। খেলার শুরু থেকেই ব্রাজিল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে, ফলে কানাডা নিজেদের অর্ধেই গুটিয়ে পড়ে। জুলিনহা, মারিয়া ও এভেলিন একাধিকবার গোলের সুযোগ তৈরি করলে তাতে ভাগ্য সহায় হয়নি।

প্রথমার্ধের মাঝামাঝি সময়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে কানাডা। কয়েক মুহূর্তের জন্য তারা কয়েকটি আক্রমণ করে। তবে ব্রাজিলের গোলরক্ষক আনা মরগান্তি দেখান অসাধারণ সাহসিকতা। বক্স ছেড়ে বেরিয়ে এসে দুর্দান্ত সাহসিকতার সঙ্গে নষ্ট করে দেন কানাডার আক্রমণ।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও ম্যাচের নিয়ন্ত্রণ ফিরে পায় ব্রাজিল। কানাডার শক্তিশালী রক্ষণভাগ ভেদ করতে তারা উইং দিয়ে আক্রমণ সাজাতে থাকে। কাইলান, জুলিয়া পেরেইরা ও রাভেন্না বেশ কয়েকবার কানাডার গোলরক্ষক সিসেকে বিপদে ফেললেও গোলের দেখা মেলেনি।

নির্ধারিত সময় গোলশূন্য থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই নায়ক হয়ে ওঠেন গোলরক্ষক আনা মরগান্তি । তিনি কানাডার মুটিপুলার শট দারুণভাবে রুখে দেন। এরপর ব্রাজিলের পাঁচ শুটারই জালের দেখা খুঁজে পেলে ৫–৪ ব্যবধানে জয় নিশ্চিত ব্রাজিলের।

এই জয়ে ব্রাজিল নারী অনূর্ধ্ব-১৭ দল প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নেয়, যা দেশটির নারী ফুটবলের ইতিহাসে এক অভূতপূর্ব অধ্যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১০

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১১

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১২

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৩

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৪

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৫

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৬

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৭

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৮

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৯

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

২০
X