কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ০৫:১৫ এএম
আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ০৭:৪১ এএম
অনলাইন সংস্করণ

স্বৈরাচার সরকারের রাজনৈতিক প্রতিহিংসা ও অত্যাচারেই কোকোর মৃত্যু : আমিনুল হক

আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করেন আমিনুল হক। ছবি : কালবেলা
আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করেন আমিনুল হক। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর মৃত্যু স্বাভাবিক ছিল না। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের রাজনৈতিক প্রতিহিংসা ও অত্যাচারের কারণেই তার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) বাদ জোহর রূপনগর থানা এবং আঞ্চলিক ৬, ৯২, ২, ৩, ৬ ও ৫ নম্বর ওয়ার্ডে নিজের নির্বাচনী এলাকায় আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমিনুল হক বলেন, যিনি রাজনীতি করতেন না, তাকে শুধু জিয়া পরিবারের কনিষ্ঠ সন্তান হওয়ার কারণে অন্যায়ভাবে নির্যাতন ও হয়রানি করা হয়েছিল। মইনুদ্দিন-ফখরুদ্দিনের ওয়ান-ইলেভেন সরকারের ষড়যন্ত্রে তিনি চরম মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হন, যা শেষ পর্যন্ত তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। ২০১৫ সালের ২৪ জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় তিনি মালয়েশিয়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি আরও বলেন, আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়ামোদী, বিশেষ করে ক্রিকেটপ্রেমী একজন মানুষ। বাংলাদেশের ক্রিকেটের আধুনিক রূপদাতা হিসেবে তিনি টেস্ট স্ট্যাটাস থেকে শুরু করে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে উন্নীত করেন। তার উদ্যোগেই মাত্র ছয় মাসে বগুড়ার চান্দু স্টেডিয়াম আন্তর্জাতিক মানে নির্মিত হয়, যা দেশের ইতিহাসে বিরল ঘটনা।

আমিনুল হক উল্লেখ করেন, কোকো নিজে ক্রিকেট খেলেছেন, ক্লাব পরিচালনা করেছেন এবং দেশের আনাচে-কানাচে ঘুরে ক্রিকেটের উন্নয়নে কাজ করেছেন। তিনি বিদেশি ক্রীড়াবিদ ও বিশেষজ্ঞদের মাধ্যমে দেশের ক্রিকেটের মানোন্নয়নে নানা উদ্যোগ নিয়েছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টু, স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন, মহানগর উত্তর সদস্য সাজ্জাদ হোসেন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

১০

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

১১

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

১২

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৩

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

১৬

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

১৭

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১৮

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১৯

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X