কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ০৫:৫৯ এএম
আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ০৭:২৬ এএম
অনলাইন সংস্করণ

আরাফাত রহমানের কবর জিয়ারত করল ‘আমরা বিএনপি পরিবার’

আরাফাত রহমান কোকোর কবরের পাশে দাঁড়িয়ে ফাতিহা পাঠ করেছে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধিদল। ছবি : কালবেলা
আরাফাত রহমান কোকোর কবরের পাশে দাঁড়িয়ে ফাতিহা পাঠ করেছে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধিদল। ছবি : কালবেলা

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও চেয়ারপারসন খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মবার্ষিকীতে তার কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে ‘আমরা বিএনপি পরিবার’।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে রাজধানীর বনানী কবরস্থানে যায় ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমনের নেতৃত্বে সংগঠনটির একটি প্রতিনিধিদল।

বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর কবরের পাশে দাঁড়িয়ে ফাতিহা পাঠ এবং তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা আবুল কাশেম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব ও শাহাদাত হোসেন।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য জিয়া পরিষদের সহসভাপতি মো. মনোয়ার হোসেন, গুলশান থানা বিএনপি নেতা ফরিদ হোসেন, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান রনি, বিএনপি নেতা সাইয়াম সিকান্দার খান পাপ্পু, বনানী থানা যুবদল নেতা মইনুল ইসলাম রনি, বনানী ১৯নং যুবদলের সাবেক সদস্য লিটন ফকির, ২০নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব ফয়সাল হায়দার, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান, আব্দুল্লাহ আল মিসবাহ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা ফরহাদ হোসেন, কৃষিবিদ মেজবাউল আলম, মোরসালিন অনিক প্রমুখ।

কালবেলা/এফএফ/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১০

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১১

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১২

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৩

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৫

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৬

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৭

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৮

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৯

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X