স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০২:০০ পিএম
অনলাইন সংস্করণ

আগুনে পুড়ল বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলরক্ষকের বাড়ি

মার্টিনেজের সঙ্গে আরমানি (সর্ব ডানে)। ছবি: সংগৃহীত
মার্টিনেজের সঙ্গে আরমানি (সর্ব ডানে)। ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার কার্লোস স্পেগাজ্জিনি শিল্প এলাকায় শুক্রবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ও ধারাবাহিক বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় পুরো অঞ্চলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই দুর্ঘটনায় পুড়ে গেছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক ও রিভার প্লেট তারকা ফ্রাঙ্কো আরমানির বাড়ি। ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে। ঘটনায় আহতদের এজেইজা ইন্টারজোনাল হাসপাতাল ও ক্যানিংয়ের অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়েছে।

এই বিস্ফোরণের প্রভাব প্রায় ২০ মিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের উৎসস্থল বা কারণ এখনও জানা যায়নি। কেমিক্যাল থেকে এই বিস্ফোরণ ছড়িয়েছিল। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর স্থানীয় ফায়ার সার্ভিস ও জরুরি সার্ভিসের কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

দুর্ঘটনার সময় বাড়িতে ছিলেন না আরমানি ও তার পরিবারের কেউ। কেমিক্যাল থেকে ছড়িয়ে পড়া ওই বিস্ফোরণে তার বাড়ি খুব বেশি ক্ষতিগ্রস্ত না হলেও, পরিবেশগত বিপর্যয়ের কারণে তারা এখনই সেখানে ফিরতে পারবেন না। কারণ আশপাশের অঞ্চলে ক্ষতিকর রাসায়নিক ছড়িয়ে পড়েছে। সে কারণে যাতায়াত বন্ধ রাখা হয়েছে বিস্ফোরণ হওয়া এলাকায়।

এজেইজার মেয়র গাস্তন গ্রানাদোস ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, শিল্প এলাকায় বড় বিস্ফোরণ হয়েছে। আগুন অনেক শিল্পপ্রতিষ্ঠানে ছড়িয়ে পড়েছে এবং আমরা এটিকে নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১০

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১১

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১২

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১৩

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১৪

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৫

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৬

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৭

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৮

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৯

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

২০
X