স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০৩:১১ পিএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ০৩:১৬ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ ম্যাচের জন্য শক্তিশালী দল ঘোষণা ভারতের

বাংলাদেশ ম্যাচের জন্য দল ঘোষণা ভারতের। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ম্যাচের জন্য দল ঘোষণা ভারতের। ছবি : সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের জন্য ২৩ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে ভারত। মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় ঢাকায় এসে পৌঁছাবে ভারতীয় দল।

২৩ সদস্যের এই স্কোয়াডে জায়গা পেয়েছেন সম্প্রতি ভারতের নাগরিকত্ব পাওয়া অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত তারকা রায়ান উইলিয়ামস৷ দলে থাকলেও তার ম্যাচ খেলা নির্ভর করছে ফুটবল অস্ট্রেলিয়ার 'নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি)' পাওয়া এবং পরবর্তীতে ফিফা ও এএফসির অনুমোদনের ওপর।

৩২ বছর বয়সী রায়ান ইন্ডিয়ান সুপার লিগের দল বেঙ্গালুরু এফসিতে খেলেন। এছাড়া ইংলিশ ক্লাব ফুলহাম, পোর্টসমাউথ, বার্নলিতে খেলার অভিজ্ঞতাও রয়েছে তার।

জন্মসূত্রে অস্ট্রেলিয়ান হলেও, মায়ের দিক থেকে ভারতের নাগরিকত্ব আছে রায়ানের। আবার বাবার দিক থেকে ইংল্যান্ড ও ওয়েলসের হয়ে খেলার পথও খোলা ছিল তার। তবে অস্ট্রেলিয়ার হয়ে খেলার সিদ্ধান্তই নেন তিনি। তবে জাতীয় দলে সুযোগ হয়নি তার। এরপরই ভারতের হয়ে খেলার সিদ্ধান্ত নেন।

ভারতের স্কোয়াড : গুরপ্রীত সিং সান্ধু, হৃত্বিক তিওয়ারি, সাহিল; আকাশ মিশ্র, আনোয়ার আলী, বিকাশ ইয়ুমনাম, হিমিংথান্মাওইয়া রালতে, জয় গুপ্তা, পরমবীর, রাহুল ভেকে, সন্দেশ ঝিঙ্গান; ব্রিশন ফার্নান্দেস, লালরেমতলুয়াঙ্গা ফানাই, মাকারতন লুইস নিকসন, মহেশ সিং নাওরেম, নিখিল প্রভু, সুরেশ সিং ওয়াংজাম; এডমুন্ড লালরিন্দিকা, লাল্লিয়াঞ্জুলা ছাংতে, মোহাম্মদ শানান, রহিম আলী, রায়ান উইলিয়ামস ও বিক্রম প্রতাপ সিং।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X