স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ১১:৩১ পিএম
আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ১১:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ভারতকে হারিয়ে হামজাদের জন্য ২ কোটি টাকার তাৎক্ষণিক বোনাস

বাংলাদেশ ফুটবল দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ফুটবল দল। ছবি : সংগৃহীত

২২ বছর ধরে যে প্রতীক্ষা, তা ভেঙেছে মঙ্গলবারের রাত। ভারতের বিপক্ষে দীর্ঘ বিরতির পর জয়—আর সেই মুহূর্তটিকে আরও স্মরণীয় করে তুলতে জাতীয় ফুটবল দলের জন্য ২ কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে কাঙ্ক্ষিত তিন পয়েন্ট আসে মোরসালিনের ১৩ মিনিটের নিখুঁত ফিনিশিংয়ে। লিড ধরে রাখার বাকি কাজটা জমাট রক্ষণ আর হামজা চৌধুরীর নেতৃত্বে মাঝমাঠ সামলে করে ফেলে দল। ভারত পুরো ম্যাচে সমতায় ফেরার সুযোগ পেলেও বাংলাদেশের শৃঙ্খলিত ডিফেন্সের সামনে পথ খুঁজে পায়নি।

জয়ের গুরুত্ব তাই শুধু পরিসংখ্যানে নয়, মনোবলেও। ২০০৩ সালের ঢাকার সেই ২–১ জয় ছিল শেষ সাফল্য। দুই দশক পার হয়ে এবার ফিরল নতুন ইতিহাস। ভারত-বাংলাদেশ এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে ৩০ বার—তার মধ্যে এ ছিল বাংলাদেশের চতুর্থ জয়।

হামজা–সামিতদের আগমনে দলের চেহারা বদলে যাওয়ার কথাও নতুন করে উজ্জীবিত করছে ভক্তদের। সাম্প্রতিক ম্যাচগুলোয় প্রতিপক্ষকে কঠিন চ্যালেঞ্জে ফেলেছে লাল–সবুজেরা—হংকংয়ের সঙ্গে ড্র, আরেক ম্যাচে শেষ মুহূর্তে হার, নেপালের বিপক্ষে জেতা ম্যাচ ড্র হয়ে যাওয়া—সব মিলিয়ে বাংলাদেশ উন্নতির ধারায় আছে, এই জয় যেন তার স্পষ্ট প্রমাণ।

ভারতকে হারানোর আনন্দে ডুবেছে দল, স্টেডিয়াম, আর পুরো দেশ। তার ওপর পুরস্কারের ঘোষণা—ঐতিহাসিক রাতটিকে আরও দীপ্ত করে তুলল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১০

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১১

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১২

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৩

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৪

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৫

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৬

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৭

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৮

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৯

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

২০
X