ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুন ২০২৩, ০৯:২০ পিএম
আপডেট : ১৮ জুন ২০২৩, ০৯:৪২ পিএম
অনলাইন সংস্করণ
সাফ চ্যাম্পিয়নশিপ

ভালো করার সুযোগ দেখছেন ক্যাবরেরা

বাংলাদেশ ফুটবল দলের কোচ হাভিয়ের ক্যাবরেরা । ছবি : সংগৃহীত
বাংলাদেশ ফুটবল দলের কোচ হাভিয়ের ক্যাবরেরা । ছবি : সংগৃহীত

সকল মানদণ্ডে লেবানন বাংলাদেশের চেয়ে এগিয়ে। সাফ চ্যাম্পিয়নশিপের প্রতিপক্ষ দলকে এগিয়ে রাখছেন হাভিয়ের ক্যাবরেরাও। পশ্চিম এশিয়ার দেশটির প্রতি সমীহ দেখালেও নিজ দলের ভাল করার সুযোগ দেখছেন স্প্যানিশ এ কোচ।

কম্বোডিয়ায় প্রীতি ম্যাচ খেলে দুদিন আগে বেঙ্গালুরু গেছেন দলের সদস্যরা। ম্যাচের ক্লান্তি ও ভ্রমন ধকল কাটিয়ে উঠতে প্রথম দিনটি বিশ্রামেই কাটিয়েছেন জামাল ভূঁইয়ারা। বিশ্রামের পাশাপাশি রিকভারি নিয়ে ট্রেইনার ও ফিজিওর সঙ্গে কাজ করেছেন একাধিক ফুটবলার। রোববার কৃত্রিম টার্ফে অনুশীলন করেছে বাংলাদেশ দল। অনুশীলনের পর দলের বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ।

‘পর্যবেক্ষণে দেখা গেছে সর্বশেষ ম্যাচের কিছু জায়গায় আমরা উন্নতি করেছি। সাফ চ্যাম্পিয়নশিপ ও আসরের প্রতিপক্ষ দল নিয়ে বাংলাদেশ শিবির ইতিবাচক’— বলছিলেন হাভিয়ের ক্যাবরেরা। এ স্প্যানিশ কোচ যোগ করেন, ‘সবসময় আমাদের লক্ষ্য সর্বোচ্চ পর্যায়ের প্রতিদ্বন্দ্বিতা করা। কম্বোডিয়াতে আমরা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলেছি, সেখানে ভালো প্রস্তুতিও নিয়েছি।’ প্রতিপক্ষ দল সম্পর্কে হাভিয়ের ক্যাবরেরা বলেছেন, ‘লেবানন-ভারত ম্যাচ দেখে প্রতিপক্ষ সম্পর্কে ধারনা নেবো। আমরা মঙ্গোলিয়ার বিপক্ষে লেবাননের ম্যাচ দেখেছি। কোনো সন্দেহ নেই দলটি শক্তিশালী। বিশেষ করে শারীরিকভাবে ভাল পর্যায়ে রয়েছেন দেশটির ফুটবলাররা। আমরা বিশ্বাস করি, যদি নিজেদের গেম প্ল্যান বাস্তবায়ন করতে পারি, তাহলে ভালো ফল পাওয়ার সুযোগ আছে।’

২১ জুন শুরু হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। ‘বি’ গ্রুপে লেবাননের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে দলটির প্রতিপক্ষ মালদ্বীপ। শেষ গ্রুপ ম্যাচে ভুটানের বিপক্ষে খেলবে লাল-সবুজরা।

এদিকে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য পাকিস্তান দলের সদস্যদের মরিশাস থেকে বেঙ্গালুরু আসা বিলম্বিত হয়েছে ভিসা ইস্যুতে। রোববার পাকিস্তান দলের বেঙ্গালুরুতে আসার কথা ছিল। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ভিসা বিলম্বিত হলেও ২১ জুন প্রতিযোগিতা শুরুর আগেই দলটি বেঙ্গালুরু পৌছাবে বলে নিশ্চিত করা হয়েছে। আসরের উদ্বোধনী দিনে পাকিস্তানের মুখোমুখী হওয়ার কথা স্বাগতিক ভারতের।

এদিকে জিও টিভির আরেক প্রতিবেদনে বলা হয়, মরিশাস থেকে ফ্লাইট বুকিং দেয়া হলেও ভিসা বিলম্বিত হওয়ায় সেটা ধরা যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

১০

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

১১

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

১২

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

১৩

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

১৪

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

১৫

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

১৬

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

১৭

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১৮

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১৯

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

২০
X