স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ০২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

বিপিএল ২০২৬: কোন দলের অধিনায়ক কে, যা জানা গেল

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ছবি : সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ছবি : সংগৃহীত

বিপিএলের পরবর্তী আসর শুরু হতে আর খুব বেশি সময় বাকি নেই। এরই মধ্যে সম্পন্ন হয়েছে নিলাম, যেখানে অংশগ্রহণকারী ছয় দল নিজেদের পছন্দের ক্রিকেটারদের দলে নিয়েছে। টুর্নামেন্টকে সামনে রেখে এরই মধ্যে সূচিও প্রকাশ করেছে বিসিবি। সিলেটে শুরু হয়ে ঢাকায় পর্দা নামবে বিপিএলের ১২তম আসরের।

সরাসরি চুক্তিতে দলগুলো দেশি-বিদেশি ক্রিকেটার দলে ভেড়ানোর পর নিলামে বাকি দল গঠন সম্পন্ন করে তারা। কোচিং প্যানেলও প্রস্তুত ছয় দলের। তবে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো দলই নিজেদের অধিনায়কের নাম প্রকাশ করেনি।

আনুষ্ঠানিকভাবে প্রকাশ না করলেও জানা গেছে ছয় দলের সম্ভাব্য অধিনায়কের নাম। বরাবরের মতো এবারও রংপুর রাইডার্সকে নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান। নতুন দল নোয়াখালী এক্সপ্রেসের অধিনায়কের পদে দেখা যেতে পারে সৌম্য সরকারকে। রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়কের দায়িত্বে দেখা যেতে পারে নাজমুল হোসেন শান্তকে।

আসন্ন আসরে সিলেট টাইটান্সের অধিনায়কত্ব সামলানোর সম্ভাবনা বেশি মেহেদী হাসান মিরাজের। চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক হতে পারেন শেখ মাহেদী। আর ঢাকা ক্যাপিটালসের অধিনায়কের আর্মব্যান্ড উঠতে পারে তাসকিন আহমেদের হাতে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১০

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১১

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১২

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১৩

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৪

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৫

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৬

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৭

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৮

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৯

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

২০
X