স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৩, ১২:৩৬ পিএম
আপডেট : ১৯ জুন ২০২৩, ০৫:৪০ পিএম
অনলাইন সংস্করণ

সন্ধ্যায় মেসি-ডি মারিয়াকে ছাড়া মাঠে নামবে আর্জেন্টিনা

আজ সন্ধা সাড়ে ছয়টায় জাকার্তায় নামবে আর্জেন্টিনা ফুটবল দল। ছবি: সংগৃহীত
আজ সন্ধা সাড়ে ছয়টায় জাকার্তায় নামবে আর্জেন্টিনা ফুটবল দল। ছবি: সংগৃহীত

ফিফা উইন্ডোতে এশিয়া সফরে রয়েছে আর্জেন্টিনা। গত ১৫ জুন বেইজিংয়ে অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারায় বিশ্ব চ্যাম্পিয়নরা। এই সফরে দ্বিতীয় ও শেষ ম্যাচে সোমবার ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবে সাদা-আকাশিরা। জার্কাতায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়।

ইন্দোনেশিয়ার বিপক্ষে এই ম্যাচে খেলবেন না লিওনেল মেসি। আগে থেকেই নিশ্চিত ছিল এটি। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচটিতে দলে আরও পরিবর্তনের আভাস দিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।

মূলত, দীর্ঘ ভ্রমণ আর টানা ম্যাচের ধকল থেকে রক্ষা করতেই দলের সেরা তারকাকে বিশ্রাম দিয়েছেন আর্জেন্টাইন কোচ। ম্যাচের আগের আগে সংবাদ সম্মেলনে স্কালোনিকে প্রশ্ন করা হয়, মেসির বিকল্প হিসেবে কাকে খেলানো হবে।

জবাবে কৌশলী উত্তরে মেসিকে সম্মানিত করেন তিনি, ‘মেসির বিকল্প কে? কেউ নেই। কেউ মেসির বিকল্প হিসেবে খেলতে পারবে না। মেসি এমন একজন ফুটবলার যাকে পরিবর্তন করা অসম্ভব। মেসির বিকল্প কেউ হতে পারে না। তবে কেউ কেউ তার মতোই খেলার চেষ্টা করবে। তবে কে সে—আমি এখনই বলতে পারব না। আমি বলতে পারব না, মেসির জায়গায় কে খেলবেন।’

৩৫ বছর বয়সেও ক্লাব ফুটবল কিংবা জাতীয় দল, সব ধরনের ফুটবলের অসাধারণ খেলছেন মেসি। আর্জেন্টিনার জার্সিতে সবশেষ সাত ম্যাচেই গোল করেছেন তিনি। এ ছাড়া ক্লাব ফুটবলে পিএসজির জার্সিতে গত মৌসুমে ২০ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছিলেন আরও বেশ কিছু গোল। তাই স্কালোনি মনে করেন, সাবেক বার্সেলোনা তারকার ঘাটতি পূরণ অসম্ভব।

এ সময় তিনি বলেন, ‘মেসির জায়গায় কে খেলবে? কেউই নয়। মেসির জায়গায় কেউ খেলতে পারবে না, কিন্তু আমরা চেষ্টা করব দলকে একইভাবে খেলানোর জন্য, এটা মেনে নিয়ে যে তার শূন্যতা পূরণ করা সম্ভব নয়।’

আর্জেন্টাইন অধিনায়কের অভাব অপূরণীয় হলেও ভবিষ্যতের কথা ভাবছেন স্কালোনি। তার মতে মেসি অবসরে যাওয়ার আগেই সেই প্রস্তুতি সেরে রাখা প্রয়োজন, ‘আর্জেন্টিনা দল যে কোনো খেলোয়াড়ের চেয়ে বড়, এই ম্যাচে লিও থাকবে না, তবে অন্যরা আছে। আমাদের সামনের দিনগুলোর কথাও চিন্তা করতে হবে এবং আমি আশা করি দর্শকরা ম্যাচটি উপভোগ করবে।’

এ সময় স্কালোনি আরও বলেন, ‘মেসি বিশ্রামে থাকবে। তার বিশ্রাম নেওয়া উচিত। মেসির পাশাপাশি ডি মারিয়া ও ওটামেন্ডিরও বিশ্রাম দরকার। আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে আমরা ম্যাচ খেলব, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে স্কোয়াডের প্রায় সব ফুটবলারকে খেলিয়েছিলেন আর্জেন্টিনা কোচ। আর ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচের একাদশে ব্যাপক পরিবর্তন আনতে পারেন তিনি। ধারণা করা হচ্ছে সাত-আটটি পরিবর্তন আনতে পারেন স্কালোনি। একাদশে বড় রদবদলে এলেও স্কালোনির বিশ্বাস জয় নিয়েই মাঠ ছাড়বেন তার শিষ্যরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X