কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ১২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে কে কোন পুরস্কার পেলেন

চ্যাম্পিয়ন বাংলাদেশের উল্লাস। ছবি : সংগৃহীত
চ্যাম্পিয়ন বাংলাদেশের উল্লাস। ছবি : সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ। টুর্নামেন্টে শিরোপা পুনরুদ্ধার করলেও এই ক্যাটাগরিতে টানা দ্বিতীয়বার ট্রফি নিজেদের করে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

টাইব্রেকারে ইসমাইল-রোনানের বীরত্বে ভারতকে ৪-৩ গোলে হারিয়েছে বাংলাদেশ। বয়সভিত্তিক এই টুর্নামেন্টে চতুর্থবারের চেষ্টায় ফাইনালে এসে প্রথমবার ভারতকে হারানোর স্বাদ পেল বাংলাদেশ।

ম্যাচের নির্ধারিত সময় গোলশূন্য থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে রিশি কান্ডের প্রথম শট ঠেকিয়ে জয়ের ভিত গড়ে দেন বাংলাদেশের গোলরক্ষক ইসমাইল মাহিন। তার এই পারফরম্যান্স পুরো টুর্নামেন্টজুড়েই ধারাবাহিক ছিল এবং শেষ পর্যন্ত তিনি টুর্নামেন্ট সেরা গোলরক্ষকের পুরস্কারও জিতেছেন।

টাইব্রেকারে বাংলাদেশের হয়ে প্রথম তিন শটে সফল ছিলেন মুর্শেদ আলি, চন্দ্রন রয় ও আব্দুল ফাহিম। তবে চতুর্থ শটে এসে ব্যর্থ হন স্যামুয়েল রাকশাম, তার শট ক্রসবারে লেগে ফিরে আসে। ফলে তখন দুদলই সমানে সমান অবস্থানে ছিল।

কিন্তু ভারতের শেষ শটে আর সফলতা আসেনি। টুর্নামেন্টের টপ স্কোরার ওমাং দোদুমও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন। তার শট মিস করার পরই সুযোগ কাজে লাগায় বাংলাদেশ, আর তাতেই নিশ্চিত হয় শিরোপা জয়।

বাংলাদেশের হয়ে সবচেয়ে আলোচনায় থাকেন রোনান সুলিভান, যিনি ভারতীয় গোলরক্ষক সুরাজ সিংকে বোকা বানিয়ে পানেনকা শটে জয়সূচক গোলটি করেন। তার এই সাহসী শটেই আবারও ইতিহাসের পাতায় নাম লেখায় বাংলাদেশ।

জয়ের পর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক দলকে অভিনন্দন জানান এবং আর্থিক পুরস্কারের ঘোষণা দেন। দেশে ফিরলেই খেলোয়াড়দের হাতে সেই পুরস্কার তুলে দেওয়া হবে বলেও জানান তিনি।

পুরস্কার তালিকায় সেরা গোলরক্ষক হয়েছেন বাংলাদেশের ইসমাইল হোসেন মাহিন। সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ইলান ইমরান ও ওমাং দোদুম (৩ গোল করে)। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ভারতের ওমাং দোদুম। আর ফেয়ার প্লে ট্রফি জিতেছে মালদ্বীপ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১০

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১১

ইতিহাসের এই দিনে

১২

আজকের নামাজের সময়সূচি

১৩

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৪

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৫

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৬

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৭

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১৮

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১৯

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

২০
X