বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২৩, ০৯:০৯ এএম
আপডেট : ০৮ জুন ২০২৩, ০৯:১২ এএম
অনলাইন সংস্করণ

মায়ামিতে মেসি উন্মাদনা, অভিষেকে টিকিটের দাম আকাশছোঁয়া

ইন্টার মায়ামিতে লিওনেল মেসির যোগ দেওয়ার খবরে যুক্তরাষ্ট্রে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ছবি : সংগৃহীত
ইন্টার মায়ামিতে লিওনেল মেসির যোগ দেওয়ার খবরে যুক্তরাষ্ট্রে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির যোগ দেওয়ার খবরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রে। আগামী ২১ জুলাই ইন্টার মায়ামি বনাম ক্রুজ আজুল ম্যাচেই মেসির অভিষেক হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আর এতেই ওই ম্যাচে টিকেটের দাম হয়েছে আকাশছোঁয়া। অনলাইন প্ল্যাটফর্মে ওই ম্যাচের জন্য টিকেটের দাম ধরা হয়েছে ৯ হাজার ডলার।

এর আগে ইন্টার মায়ামি দুটি অ্যাওয়ে ম্যাচ খেলবে। এর মধ্যে একটি ৮ জুলাই ডিসি ইউনাইটেডের বিপক্ষে এবং অপরটি ১৫ জুলাই সেন্ট লুইস সিটির বিপক্ষে। ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম মার্কার এক প্রতিবেদনে এসব খবর জানানো হয়েছে।

এর আগে অনেক জল্পনার অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিকেই বেছে নেন লিওনেল মেসি।

গতকাল বুধবার রাতে স্প্যানিশ সংবাদমাধ্যম দিয়ারিও স্পোর্ত ও মুন্দো দিপোর্তিভোকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছেন মেসি নিজেই।

মেসি বলেন, ‘আমি মায়ামিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখনো চুক্তির সব কাজ সারতে পারিনি। এখনো কিছু বিষয় বাকি আছে। তবে আমরা এই লক্ষ্যে সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

গতকাল সন্ধ্যার দিকে এক টুইটে স্প্যানিশ সাংবাদিক গুইলেম বালাগ জানিয়েছিলেন, ইন্টার মায়ামিতেই যাচ্ছেন মেসি। তার সে টুইটের কয়েক ঘণ্টা পর আর্জেন্টাইন তারকা নিজেই মুন্দো দেপার্তিভোকে দেওয়া সাক্ষাৎকারে নিজের গন্তব্যের বিষয়ে নিশ্চিত করেন।

আর্জেন্টাইন তারকার পিএসজির ছাড়ার গুঞ্জন শুরু হতেই গত কয়েক মাসে একাধিক ক্লাব তাকে পেতে উঠেপড়ে লেগেছিল। টাকার বস্তা নিয়ে হাজির হয়েছিল সৌদি আরবের ক্লাব আল-হিলাল। যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিও কম যায়নি। বার্সেলোনাও ছিল আলোচনায়। তবে শেষ পর্যন্ত ৩৫ বছর বয়সী এ তারকা বেছে নেন যুক্তরাষ্ট্রের ক্লাবকেই।

বিবিসি তাদের প্রতিবেদনে জানায়, আরও এক মৌসুমের জন্য ইউরোপে থাকতে চেয়েছিলেন মেসি। কিন্তু কোনো সন্তোষজনক প্রস্তাব না পাওয়ায় তার বেছে নেওয়ার জন্য ছিল ইন্টার মায়ামি ও আল হিলালের মধ্যে যে কোনো একটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১০

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১২

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৩

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৪

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৫

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৬

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৭

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৮

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৯

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

২০
X