মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৩, ০৭:১৪ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে মেসির সঙ্গী বুস্কেটস  

আবার সতীর্থ হতে যাচ্ছেন মেসি ও সার্জিও বুস্কেটস। ছবি : সংগৃহীত
আবার সতীর্থ হতে যাচ্ছেন মেসি ও সার্জিও বুস্কেটস। ছবি : সংগৃহীত

নিজের গন্তব্য নিশ্চিত হওয়ার পর দীর্ঘদিনের বার্সেলোনা সতীর্থ সার্জিও বুস্কেটসকেও নিজের সঙ্গে ইন্টার মায়ামিতে নিয়ে যাচ্ছেন লিওনেল মেসি। গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই গুঞ্জন এবার সত্যি হওয়ার পথে। স্প্যানিশ পত্রিকা ‘মুন্দো দেপোর্তিভো’র প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে এই স্প্যানিশ তারকার আনুষ্ঠানিক চুক্তি এখন সময়ের ব্যাপার মাত্র।

এবারের ইউরোপিয়ান দলবদলের মৌসুমের শুরুতেই সবার আলোচনার মধ্যমণি ছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী সুপারস্টার মেসি। পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর কোথায় হবে সাতবারের ব্যালন ডি’অর জয়ীর ঠিকানা। প্রতিদিনিই এ সংক্রান্ত খবরে ভর্তি ছিল সংবাদমাধ্যমগুলো। অবশেষে অন্য সব গুঞ্জন উড়িয়ে মেসি নিজের ঠিকানা হিসেবে মার্কিন মুল্লুককেই বেছে নেন।

এবার স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো জানাল বার্সার হয়ে ৭০০ ম্যাচের বেশি খেলা বুস্কেটস আবারও বার্সার ইতিহাসের সেরা খেলোয়াড়ের সতীর্থ হতে যাচ্ছেন। ইন্টার মায়ামির কয়েকজন কর্মকর্তার সঙ্গে আলোচনা শেষ করেছেন তার এজেন্ট। খসড়া চুক্তিপত্রে মত দিয়েছেন দুপক্ষই।

২০২২-২৩ মৌসুমের শেষে শৈশবের ক্লাব ছাড়ার ঘোষণা দেন স্পেনের হয়ে বিশ্বকাপ জেতা এই ফুটবলার। মেসির মতো তার কাছে সৌদি আরবের ক্লাব আল হিলালের বিশাল অঙ্কের প্রস্তাব ছিল। তবে মুন্দো দেপোর্তিভোর মতে, সব প্রস্তাব পর্যালোচনা করেই তিনি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে খেলার সিদ্ধান্ত নিয়েছেন।

২০০৮ থেকে ২০২৩, গত ১৫ বছরে বার্সেলোনার মধ্যমাঠের কাণ্ডারি ছিলেন বুস্কেটস। এই সময়ে বার্সার সব সাফল্যের অংশীদার ছিলেন তিনি। বার্সার জার্সিতে জিতেছেন সম্ভাব্য সবগুলো ট্রফি। এর মধ্যে তিনটি চ্যাম্পিয়ন্স লিগসহ বেশ কয়েকটি লা লিগা, কোপা দেল রে, উয়েফা সুপার কাপ, স্প্যানিশ সুপার কাপ, ফিফা ক্লাব বিশ্বকাপ জিতেছেন। এমনকি বার্সার দুই ট্রেবল জয়ী দলের গুরুর্ত্বপূর্ণ সদস্যও ছিলেন তিনি।

আর স্পেনের জার্সিতে জেতেন ইউরো চ্যাম্পিয়নশিপ ও বিশ্বকাপের শিরোপা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X