বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৩, ০৬:২৫ পিএম
আপডেট : ৩০ জুন ২০২৩, ০৬:২৬ পিএম
অনলাইন সংস্করণ

বেলজিয়ান ক্লাব কিনলেন ফরাসি তারকা

বেলজিয়ামের তৃতীয় বিভাগের ক্লাব আরই ভির্তো কিনছেন এনগোলে কান্তে। ছবি : সংগৃহীত
বেলজিয়ামের তৃতীয় বিভাগের ক্লাব আরই ভির্তো কিনছেন এনগোলে কান্তে। ছবি : সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি ছেড়ে সৌদির আল ইত্তিহাদে যোগ দিয়েছেন এরনগোলো কান্তে। সৌদি আরবে পাড়ি জমালেও ইউরোপের সঙ্গে এনগোলো কান্তের নতুন সম্পর্ক স্থাপিত হতে চলেছে। তবে বেলজিয়ামের ফুটবল ক্লাব কিনছেন এই ফরাসি মিডফিল্ডার।

আগামী শনিবার আনুষ্ঠানিকভাবে বেলজিয়ামের তৃতীয় বিভাগের ক্লাব আরই ভির্তোর মালিকানা পাবেন কান্তে। লুক্সেমবার্গের ব্যবসায়ী ফ্ল্যাভিও বেকারের কাছ থেকে এই ক্লাব কিনেছেন তিনি। তবে এই ক্লাবটি কিনতে ২০১৮ বিশ্বকাপজয়ী তারকা কত টাকা খরচ করেছেন, তা জানা যায়নি। আরই ভির্তো ক্লাব বিবৃতিতে জানায়, ‘কান্তের মতো একজন তারকা ফুটবলারের কাছে ক্লাবের মালিকানা বিক্রি করতে পেরে খুবই উচ্ছ্বসিত এবং গর্বিত।’

ক্লাব কর্তৃপক্ষ আরও জানায়, ‘কান্তে শুধু দুর্দান্ত একজন ফুটবলার হিসেবে নন মানবিক গুণাবলির জন্য বিশ্বজুড়ে পরিচিত। তার মতো গুণী ব্যক্তির কাছে ক্লাবের দায়িত্ব দিতে পেরে পূর্বের মালিক ফ্ল্যাভিও বেকার দারুণ খুশি। কোনো ধরনের ধার বা বকেয়া নেই ক্লাবটির। ক্লাবের খুব ভালো আর্থিক অবস্থায় মালিকানা কিনেছেন ৩২ বছর বয়সী ফরাসি মিডফিল্ডার। আগামী সপ্তাহের মধ্যে নতুন পরিচালনা বোর্ড নিয়োগ দেওয়া হবে।’

ফ্রান্সের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে ২০১৮ সালের বিশ্বকাপ জয়ে অবদান রেখেছিলেন কান্তে। তিনি চেলসির হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপ জিতেছিলেন। সম্প্রতি জাতীয় দলের সতীর্থ করিম বেনজামার ক্লাব আল-ইত্তিহাদে পাড়ি জমিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১০

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১২

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৩

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৪

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৫

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৬

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৭

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৯

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

২০
X