স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৩, ০৬:৪০ পিএম
আপডেট : ৩০ জুন ২০২৩, ০৭:০০ পিএম
অনলাইন সংস্করণ

তিন যুগ পর কুয়েত মুখোমুখি বাংলাদেশের

সাফ বঙ্গবন্ধু চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও কুয়েত। ছবি : সংগৃহীত
সাফ বঙ্গবন্ধু চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও কুয়েত। ছবি : সংগৃহীত

স্বাধীনতার পর আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশের অভিষেক হয় ১৯৭৩ সালে। একই বছরে মালয়েশিয়ায় মারদেকা কাপে কুয়েতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সর্বশেষ দুই দলের দেখা হয়েছিল ১৯৮৬ সালে সিউল এশিয়ান গেমসে। এর ৩৭ বছর পর সাফ বঙ্গবন্ধু চ্যাম্পিয়নশিপে আবারও কুয়েতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল।

আগামী শনিবার (১ জুলাই) বিকেল সাড়ে ৩টায় ভারতের বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে সাফ বঙ্গবন্ধু চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও কুয়েত। ১৪ বছর পর আবারও সাফের সেমিতে খেলতে নামবে লাল-সবুজ জার্সিধারীরা।

শ্রীলংকা ফুটবল দল ফিফা কর্তৃক নিষিদ্ধ হওয়ায় আমন্ত্রিত দল হিসেবে সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে এসেছে কুয়েত। গ্রুপ পর্বে পাকিস্তান, নেপাল এবং ভারতের মুখোমুখি হয় তারা। পাকিস্তান ও নেপালের বিপক্ষে জয়ের পর ভারতের সঙ্গে ড্র করে এ-গ্রুপের সেরা হয়ে সেমিফাইনালে এসেছে কুয়েত।

অন্যদিকে প্রথম ম্যাচে লেবাননের কাছে হারলেও মালদ্বীপ ও ভুটানকে উড়িয়ে দেয় বাংলাদেশ। ফলে বি-গ্রুপের রানার্সআপ হয়ে সেমিফাইনালে খেলছে জামাল-তপুরা।

বর্তমান সময়ে দুই দলের শক্তি-সামর্থ্যে বাংলাদেশ থেকে কুয়েত যোজন যোজন এগিয়ে। ফিফা র‌্যাংকিংয়ে দুই দলের পার্থক্য ৫১। তবে দীর্ঘ ৩৭ বছর পর আবারও দেখা হচ্ছে জামাল ভূঁইয়াদের। র‌্যাংকিংয়ে এগিয়ে থাকলেও মাঠের খেলায় কোনো ধরনের ছাড় দিতে নারাজ হ্যাভিয়ের ক্যাবরেরা শিষ্যরা। কুয়েতকে হারিয়ে ফাইনাল খেলার স্বপ্নে বিভোর বাংলাদেশ দল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয় বাংলা শ্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

খাল নেই, তবু কোটি টাকার সেতু

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

১০

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

১১

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

১২

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

১৪

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

১৫

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৬

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

১৭

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১৮

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১৯

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

২০
X