স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৩, ০৮:১১ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশকে সম্মান করছে কুয়েত

কুয়েতের অধিনায়কের সাথে কোচ ফার্নান্দো দা সিলভা বেন্তো। ছবি : সংগৃহীত
কুয়েতের অধিনায়কের সাথে কোচ ফার্নান্দো দা সিলভা বেন্তো। ছবি : সংগৃহীত

সাফ বঙ্গবন্ধু চ্যাম্পিয়নশিপের ফাইনালে আগামীকাল শনিবার বাংলাদেশের মুখোমুখি হবে কুয়েত। বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।

প্রথম ম্যাচে হারলেও পরের দুই ম্যাচে দুর্দান্তভাবে জয় তুলে নেয় বাংলাদেশ। বিশেষ করে মালদ্বীপ ও ভুটানের বিপক্ষে গোল হজম করার পরও জামাল-তপুদের কামব্যাক নজর এড়ায়নি কুয়েতের কোচ রুই ফার্নান্দো দা সিলভা বেন্তোর।

ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে পর্তুগিজ এই কোচ বলেন, ‘আমরা সব প্রতিপক্ষকে সম্মান করি। বাংলাদেশকেও করছি। আমরা বাংলাদেশ দলকে দেখেছি। ফুটবলে কিছুই সহজ নয়। প্রতিপক্ষকে সম্মান দেখাতে হবে আমাদের। বাংলাদেশের সঙ্গে কঠিন ম্যাচ হবে আমি নিশ্চিত। আমার আশা প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ হবে।’

কুয়েতের কোচের দাবি, তার দল একটা উন্নয়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। তাই মাঠে সবাই সেরা খেলাটা দেওয়ার চেষ্টা করবে বলে ঘোষণা দেন তিনি, ‘আমাদের অনেক কাজ করতে হবে। ফুটবল উন্নয়ন দীর্ঘ একটা প্রক্রিয়া। আমাদের দরকার হলো, খেলোয়াড়দের তৈরি করা। কীভাবে ম্যাচটা নিয়ন্ত্রণ করতে হবে, ভাবতে হবে সেটা নিয়েও। আমরা সবসময় উন্নতির চেষ্টা করি। আমি মনে করি, খুব ভালো ম্যাচ খেলতে আমাদের আরও অনেক কাজ করার আছে।’

স্বাগতিক ভারতকে পেছনে ফেলে সাফে এ-গ্রুপের সেরা হয়ে সেমিতে খেলছে কুয়েত। আর বি-গ্রুপের রানার্স আপ হয়ে শেষ চারে এসেছে বাংলাদেশ। গ্রুপ পর্বে তিন ম্যাচে ৯ গোল করেছে কুয়েত। তার মতে, লড়াইটা হতে যাচ্ছে কুয়েতের আক্রমণ বনাম বাংলাদেশের রক্ষণের।

এ নিয়ে গত নভেম্বরে কুয়েতের কোচের দায়িত্ব নেওয়া রুই বলেছেন, ‘আমরা প্রতি ম্যাচের আগেই প্রতিপক্ষ দল নিয়ে বিশ্লেষণ করি। আমরা জানি তারা (বাংলাদেশ) শক্তিশালী দল। আমরা সেই অনুযায়ী পরিকল্পনা করছি। নকআউটে আপনি অতিরিক্ত সময় পাবেন, টাইব্রেকার পাবেন। ফুটবলারদের আমার বলার একটাই, মাঠে গিয়ে উপভোগ কর এবং নিজের সেরাটা দাও। সেমিফাইনাল পেরিয়ে আমাদের লক্ষ্য আসলে ফাইনাল।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১০

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১১

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১২

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৩

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৪

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১৫

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১৬

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১৭

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

১৮

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

১৯

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

২০
X