স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৩, ১০:১৭ পিএম
অনলাইন সংস্করণ

বর্ণবাদের অভিযোগে পুলিশ হেফাজতে পিএসজি কোচ

পুলিশ হেফাজতে পিএসজি কোচ গালতিয়ের। ছবি : সংগৃহীত
পুলিশ হেফাজতে পিএসজি কোচ গালতিয়ের। ছবি : সংগৃহীত

ফরাসি চ্যাম্পিয়ন পিএসজির সময়টা ভালো যাচ্ছে না। বিব্রতকর পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে কাতার মালিকানাধীন ক্লাবটিকে। দলের সেরা তারকা কিলিয়ান এমবাপ্পে হুমকি দিয়ে রেখেছেন ক্লাব ছেড়ে যাওয়ার। এবার যোগ হলো বর্ণবাদের অভিযোগে পুলিশ হেফাজতে পিএসজি কোচের যাওয়ার ব্যাপারটি।

পিএসজির কোচ ক্রিস্তফ গালতিয়েকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ফরাসি সংবাদ মাধ্যম লা পেরিসিয়েন জানিয়েছে, বর্ণবাদের অভিযোগে ফরাসি পুলিশ তাকে আটক করেছে। তবে পিএসজির জন্য স্বস্তিকর বিষয় হলো গালতিয়েরের বিরুদ্ধে অভিযোগটা অবশ্য পিএসজির দায়িত্বে থাকার সময় নয়। লিগ ওয়ানের আরেক দল নিসের ডাগআউটে দাঁড়ানোর সময়।

ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্টের খবর অনুযায়ী, গালতিয়ের ও তার দত্তক ছেলে জন ভালোভিচ-গালতিয়েকে শুক্রবার সকালে পুলিশি হেফাজতে নেওয়া হয়। ৬২ বছর বয়সী গালতিয়ের উপদেষ্টা হিসেবে কাজ করেন ভালোভিচ। নিসের বর্ণবাদের অভিযোগ নিয়ে অনুসন্ধানকারী তদন্ত টিম এই দুজনকে তলব করে।

ফরাসি সংবাদপত্র লেকিপের দাবি, গালতিয়ের ও তার ছেলের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ এনেছেন নিসের স্পোর্টিং ডিরেক্টর জুলিয়োঁ ফুহনিয়ে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, দলটির দায়িত্বে থাকার সময় গালতিয়ের ‘বৈষম্যমূলক, বর্ণবাদী ও ইসলামবিদ্বেষি মন্তব্য’ করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

শুরু থেকেই এ ধরনের অভিযোগ অস্বীকার করে আসছেন গালতিয়ের এবং তিনি নিজেও একটি অভিযোগও দায়ের করেছেন বলে খবর পাওয়া ফরাসি সংবাদমাধ্যমগুলোর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাল নেই, তবু কোটি টাকার সেতু

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১০

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

১১

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১২

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১৩

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১৪

ভোরে ঝরল ৪ প্রাণ

১৫

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১৬

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

১৭

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

১৮

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১৯

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

২০
X