স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৩, ১০:৩৩ এএম
আপডেট : ০৩ জুলাই ২০২৩, ১০:৪৪ এএম
অনলাইন সংস্করণ

১১ ঘণ্টার সফরে ঢাকায় আর্জেন্টিনার গোলকিপার

সোমবার সকালে ঢাকায় পৌঁছেছেন এমিলিয়ানো মার্তিনেজ। ছবি: শতদ্রু দত্তের ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া
সোমবার সকালে ঢাকায় পৌঁছেছেন এমিলিয়ানো মার্তিনেজ। ছবি: শতদ্রু দত্তের ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া

আর্জেন্টিনার তিন যুগের বিশ্বকাপ জয়ের খরা কেটেছে কাতার বিশ্বকাপ জিতে। তিনবার শিরোপাধারীদের জয়ের অন্যতম কারিগর ছিলেন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। আজ সেই বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ বাংলাদেশে এসেছেন। তিনি মোট ১১ ঘণ্টা বাংলাদেশে অবস্থান করবেন।

সোমবার (৩ জুলাই) ভোর ৫টা ১০ মিনিটে ঢাকায় এসে পৌঁছান মার্টিনেজ। প্রথমে আর্জেন্টিনা থেকে কয়েক হাজার মাইল পাড়ি দিয়ে নেদারল্যান্ডসের আমস্টারডাম বিমানবন্দরে ট্রানজিট নেন বিশ্বকাপের সেরা গোলকিপার। সেখান থেকে প্রায় দশ ঘণ্টার বিমান ভ্রমণ শেষে আজ ভোরে ঢাকায় নামেন অ্যাস্টন ভিলা গোলকিপার।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে হোটেল ওয়েস্টিন চলে যান মার্টিনেজ ও তার সফরসঙ্গীরা। কয়েক ঘণ্টা বিশ্রাম নিয়ে উত্তর বাড্ডার এক বাণিজ্যিক অফিস পরিদর্শন করবেন আর্জেন্টিনা তারকা। এরাই মূলত মার্টিনেজকে বাংলাদেশে এনেছেন।

তবে এ অনুষ্ঠানে গণমাধ্যমের প্রবেশাধিকার নেই। নিজেরাই প্রশ্নোত্তর অনুষ্ঠান করে মিডিয়ায় সরবরাহ করবেন।

অফিস পরিদর্শন শেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গণভবনে যাবেন কাতার বিশ্বকাপে গোল্ডেন গ্লাভস জেতা মার্টিনেজ। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে বিমানবন্দরে যাবেন তিনি। বিকেল সাড়ে চারটার পর কলকাতার উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে এমিলিয়ানো মার্টিনেজের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X