স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৩, ০৫:৪৭ পিএম
আপডেট : ০৭ জুলাই ২০২৩, ০৭:১৯ পিএম
অনলাইন সংস্করণ

অভিমানী জামালের জন্য জার্সি পাঠালেন মার্তিনেজ

জামালের জন্য জার্সি দিচ্ছেন মার্তিনেজ । ছবি : সংগৃহীত
জামালের জন্য জার্সি দিচ্ছেন মার্তিনেজ । ছবি : সংগৃহীত

চার বছর পরপর আয়োজিত হয় ফুটবল বিশ্বকাপ। বাংলাদেশের মতো ফুটবলের নগণ্য দেশেও ফুটবলে সবচেয়ে বেশি ভালোবাসা পায় লাতিন আমেরিকার দুই দেশ ব্রাজিল-আর্জেন্টিনা। তিন জুলাই ১১ ঘণ্টার সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসেছিলেন তিন যুগ পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ।

এত সংক্ষিপ্ত সময়েও নানা ঘটনায় এখনো আলোচনায় সফরটি। ক্রীড়াপ্রেমী ও সমালোচকদের ব্যবচ্ছেদে বিশ্বচ্যাম্পিয়ন তারকার সফরে সবচেয়ে কটু হয়ে ধরা পড়েছে একই সময়ে বিমানবন্দরে থেকেও বাংলাদেশের ফুটবলারদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সুযোগ করে না দেওয়া।

সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে কোনো কিছুই গোপন থাকে না। এটাও থাকেনি। জামাল মার্তিনেজের গাড়ির পাশে দাঁড়িয়ে আছেন—এমন একটা ছবি ছড়িয়ে পড়েছে ফেসবুকে। মার্তিনেজ যে তার সঙ্গে দেখা করেননি, এটাও। আবেগপ্রবণ ফুটবল ভক্তরা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

এই খবর মার্তিনেজ পেয়েছেন কলকাতায় যাওয়ার পর। যার মাধ্যমে উপমহাদেশ সফরে এসেছেন সেই শতদ্রু দত্তর কাছ থেকে। শতদ্রু ফেসবুক থেকেই জেনেছেন কাহিনি।

ঢাকা সফরে মার্তিনেজকে লোকচক্ষুর আড়ালে রাখার কারণে এমনিতেই সমালোচনা হচ্ছে। তার ওপর ওই জামাল-বিতর্ক। শতদ্রু চাইলেও এখন জামালকে মার্তিনেজের সঙ্গে দেখা করিয়ে দিতে পারবেন না। শতদ্রু দত্ত তাই জামাল ভূঁইয়ার মনটা ভালো করতে বিকল্প একটা উদ্যোগ নিয়েছেন। এমিলিয়ানো মার্তিনেজের একটা জার্সিতে অটোগ্রাফ নিয়ে তা রেখে দিয়েছেন জামালের জন্য। শুধুই অটোগ্রাফ নয়, তাতে জামালের জন্য শুভেচ্ছাবাণীও আছে। তার সঙ্গে দেখা করতে না পেরে জামালের মন খারাপ তো হয়েছেই, একটু অপমানও বোধ করে থাকতেই পারেন। সেটা বুঝেই কি এমিলিয়ানো মার্তিনেজ জার্সিতে অটোগ্রাফ দেওয়ার আগে লিখেছেন, ‘চিয়ার্স, জামাল।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১০

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৩

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৪

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৫

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৬

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৭

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

২০
X