বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৩, ১০:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

‘দর্শকবিহীন’ ভেন্যুতে প্রথম ম্যাচ খেলবে বার্সেলোনা

স্প্যানিশ লা লিগার বর্তমান শিরোপাধারী এফসি বার্সেলোনা ক্লাব।
স্প্যানিশ লা লিগার বর্তমান শিরোপাধারী এফসি বার্সেলোনা ক্লাব।

আগস্টের ১৪ তারিখে স্প্যানিশ লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে গেতাফের মাঠে খেলতে নামবে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। তবে দুঃসংবাদ হলো এই ম্যাচে মাঠে ঢুকতে পারবে না কোনো দর্শক। স্প্যানিশ সুপ্রিম কোর্টের নির্দেশেই দর্শকবিহীন ম্যাচ খেলতে হবে কাতালান জায়ান্টদের। তাদের প্রতিপক্ষ গেতাফের দর্শকদের মারামারির শাস্তিস্বরূপ এই নির্দেশ দিয়েছেন স্পেনের সর্বোচ্চ আদালত।

স্প্যানিশ গণমাধ্যম কাদেনা সার জানিয়েছে, ২০১৯ সালে গেতাফে ঘরের মাঠ কলিসিয়াম আলফোনসো পেরেজে খেলা চলাকালীন টেনেরিফের বিপক্ষে মারামারি করেছিল। প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের চেয়ার ছুঁড়ে মারেন গেতাফের সমর্থকরা। সেই ঘটনার শাস্তি হিসেবে স্প্যানিশ সুপ্রিম কোর্ট নির্দেশনা জারি করেছেন।

নির্দেশনা অনুসারে গেতাফেকে একটি ম্যাচ খেলতে হবে দর্শকবিহীন মাঠে। সেই ঘটনার ব্যাপারে নির্দেশনা দিয়েছেন স্প্যানিশ সুপ্রিম কোর্ট। আদালতের রায়ে বলা হয়েছে, গেতাফেকে একটি ম্যাচ দর্শকবিহীন অবস্থায় খেলতে হবে। আর সেই ম্যাচটিই হতে যাচ্ছে নতুন মৌসুমে বার্সেলোনার বিপক্ষে তাদের হোম ম্যাচটি।

বার্সেলোনা-গেতাফে সর্বশেষ মুখোমুখি হয়েছিল চলতি বছরের এপ্রিলে। গেতাফের ঘরের মাঠ কলিসিয়াম আলফোনসো পেরেজে খেলাটি গোলশূন্য ড্র হয়েছিল। বার্সার পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডস্কিকে ফাউল করে গেতাফের খেলোয়াড়। এই ফাউল নিয়ে শুরু হয় দু’দলের বাকযুদ্ধ। রেফারি পরিস্থিতি নিয়ন্ত্রণ না করলে সেই বাগযুদ্ধ হাতাহাতির পর্যায়ে চলে যেতে পারত।

সেই ম্যাচেই ৮৭ মিনিটে ব্রাজিলিয়ান স্ট্রাইকার রাফিনিয়ার বদলি হিসেবে মিডফিল্ডার পাবলো তোরেকে নামান বার্সা কোচ জাভি হার্নান্দেজ। এতেই জাভির ওপর বিরক্ত হয়ে ডাগআউটে বসার সময় কিছু একটা ছুঁড়েন বার্সা উইঙ্গার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

শুনলেন না কেবিন ক্রুর কথা / মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১০

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১১

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১২

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৩

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৪

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৭

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৯

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

২০
X