ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৩, ০১:১৪ পিএম
আপডেট : ১৫ জুলাই ২০২৩, ০২:২৮ পিএম
অনলাইন সংস্করণ

বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলির পদত্যাগ

বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলির। ছবি : সংগৃহীত
বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলির। ছবি : সংগৃহীত

বাংলাদেশের ফুটবল কাঠামোর প্রতি অসন্তোষ জানিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থেকে পদত্যাগ করেছেন টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি। আগামীকাল ঢাকা ছাড়ার কথা রয়েছে অস্ট্রেলিয়ান এই টেকনিক্যাল ডিরেক্টরের।

গত কয়েক মাস ধরেই বাফুফের সঙ্গে সম্পর্কের ব্যাপক অবনতি ঘটে পল স্মলির। বাংলাদেশের ফুটবল অঙ্গনে গুঞ্জন ছিল, যেকোনো মুহূর্তে পদত্যাগ করতে পারেন সাবিনাদের অঘোষিত কোচ স্মলি। অবশেষে শনিবার দুপুরে নিজের সরে যাওয়ার ঘোষণা দেন এ টেকনিক্যাল ডিরেক্টার।

চলতি বছরের মে মাসে পদত্যাগ করতে গিয়েও বাংলাদেশের ফুটবলের সঙ্গেই থাকার সিদ্ধান্ত নেন পল স্মলি। তখন বেতন বাড়ানোর দাবি করেন তিনি। বাফুফে স্পষ্ট জানিয়ে দিয়েছিল, তাদের পক্ষে বেতন বাড়ানো সম্ভব নয়। এরপরই ফেডারেশনের সঙ্গে সম্পর্কের আরও অবনতি হয় অস্ট্রেলিয়ান টেকনিক্যাল ডিরেক্টরের।

বাফুফের সভা শেষে সাংবাদিকদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনায় কাজী সালাউদ্দিন বলেছেন, পল স্মলির সঙ্গে আমাদের চুক্তি আছে ২০২৪ পর্যন্ত। কিন্তু সে আর থাকতে চাইছে না। তার সমস্যা হলো, সে আমাকে যখন-তখন চাইলেও পাচ্ছে না।’

কাজী সালাউদ্দিন আরও বলেন, স্মলি আমাকে বলেছে, আমি যেন তাকে থাকার জন্য অনুরোধ না করি। কারণ, বাংলাদেশের ফুটবলে কাজের ভালো কোনো পরিবেশ নেই। এ দেশের মানুষ ফুটবল ভালোবাসে না। পছন্দ করে না। কাজেই সে আর থাকতে চাইছে না।

বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে পল স্মলি ২০১৬ সালে প্রথমবার ঢাকায় আসেন। ২০১৯ সালে বাংলাদেশ ছেড়ে ব্রুনাই জাতীয় দলের কোচ হন। পুনরায় বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে পলকে ফিরিয়ে আনেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

১০

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

১১

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

১২

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৩

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

১৪

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

১৫

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

১৬

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

১৭

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

১৮

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

১৯

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

২০
X