স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৩, ১০:৫৩ এএম
আপডেট : ১১ জুন ২০২৩, ১০:৫৪ এএম
অনলাইন সংস্করণ

চ্যাম্পিয়ন্স লিগ জিতে বিরল রেকর্ড গার্দিওলার

চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা হাতে পেপ গার্দিওলা। ছবি : সংগৃহীত
চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা হাতে পেপ গার্দিওলা। ছবি : সংগৃহীত

অবশেষে অবসান ঘটল ম্যানচেস্টার সিটির দীর্ঘদিনের অপেক্ষার প্রহর। ২০০৮ সালে সংযুক্ত আরব আমিরাতের শেখ মনসুর ম্যানসিটি ক্লাবের মালিকানা গ্রহণ করেন। তার পর থেকে ইংল্যান্ডের সব শিরোপা জিতলেও অধরাই থেকে যায় ইউরোপ শ্রেষ্ঠত্বের মুকুট। সিটিজেনদের প্রথম চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতিয়ে বিরল এক রেকর্ড নিজের করে নিয়েছেন স্প্যানিশ কোচ পেপ গার্দিওলা।

শনিবার দিবাগত রাতে আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে তিনবারের চ্যাম্পিয়ন্স লিগজয়ী ইন্টার মিলানকে ১-০ গোলে হারিয়ে প্রথমবার ইউরোপের শ্রেষ্ঠত্ব অর্জন করেছে ম্যানচেস্টার সিটি। ২০২১ সালে ফাইনাল খেললেও চেলসিকে হারাতে পারেনি সিটিজেনরা। দ্বিতীয়বারের চেষ্টায় ম্যানসিটিকে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা উপহার দেন মাস্টারমাইন্ড গার্দিওলা।

ইংলিশ প্রিমিয়ার লিগ এবং এফএ কাপের শিরোপার পর ইন্টারকে হারিয়ে ট্রেবল শিরোপা জিতল সিটি। এই জয়ের মাধ্যমে প্রথম কোচ হিসেবে দুটি ভিন্ন ক্লাবের হয়ে ট্রেবল জয়ে বিরল রেকর্ড সৃষ্টি করলেন তিনি। ২০০৮-০৯ মৌসুমে গার্দিওলার অধীনে ঐতিহাসিক ট্রেবল জিতেছিল বার্সেলোনা। এবার ইংলিশ জায়ান্ট ম্যানসিটির হয়ে ট্রেবল জিতলেন তিনি।

ম্যানসিটির আগে ইংল্যান্ডের একমাত্র ক্লাব হিসেবে ট্রেবল জিতেছিল নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড। ১৯৯৮-৯৯ মৌসুমে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখকে হারিয়ে ম্যানইউকে ট্রেবল জেতান স্যার অ্যালেক্স ফার্গুসন। দুই দশক পর ইংল্যান্ডের দ্বিতীয় ক্লাব হিসেবে ম্যানসিটিকে ট্রেবল জেতালেন গার্দিওলা।

সিটিজেনদের আগে সাতটি ক্লাবের ট্রেবল জয়ের কৃতিত্ব রয়েছে। সেগুলো যথাক্রমে সেল্টিক (স্কটল্যান্ড), আয়াক্স, পিএসভি (নেদারল্যান্ডস), ম্যানইউ (ইংল্যান্ড), ইন্টার মিলান (ইতালি), বায়ার্ন মিউনিখ (জামার্নি), বার্সেলোনা (স্পেন)। আর বার্সেলোনা প্রথম দল হিসেবে দুবার ট্রেবল জয় করে।

চতুর্থ কোচ হিসেবে তিন বা তার বেশি চ্যাম্পিয়ন্স লিগ জয়ের কৃতিত্ব গড়লেন এই স্প্যানিশ মাস্টারমাইন্ড। সর্বোচ্চ চার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয় করেছেন বর্তমান রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি। তিনটি করে শিরোপা জয়ে জিনেদিন জিদান, বব পেইসলির সঙ্গে নাম লেখালেন পেপ গার্দিওলা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X