স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ১২:১৭ পিএম
আপডেট : ২১ জুলাই ২০২৩, ১২:৩২ পিএম
অনলাইন সংস্করণ

রেড ডেভিলদের নতুন অধিনায়ক ফার্নান্দেজ

ম্যানইউ এ্রর নতুন অধিনায়ক ফার্নান্দেজ  । ছবি : সংগৃহীত
ম্যানইউ এ্রর নতুন অধিনায়ক ফার্নান্দেজ । ছবি : সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়েরকে ক্লাবটির অধিনায়কত্ব থেকে সম্প্রতি সরিয়ে দেওয়া হয়েছে। এরপর রেড ডেভিলদের নতুন অধিনায়ক কে হবেন, তা নিয়ে চলছিল গুঞ্জন। সেই তালিকার সবার ওপরে যার নাম ছিল সেই পর্তুগিজ তারকা ব্রুনো ফার্নান্দেজকেই মাঠে রেড ডেভিলদের সফলতা এনে দেওয়ার ভার দেওয়া হয়েছে।

২০২২-২০২৩ মৌসুমেও অবশ্য ম্যাগুয়েরের অনুপস্থিতিতে এই মিডফিল্ডারই দলের নেতৃত্ব দিয়ে আসছিলেন। প্রিমিয়ার লিগের ক্লাবটি বৃহস্পতিবার (২০ জুলাই) এক বিবৃতিতে এই ঘোষণা দেয়। বিবৃতিতে বলা হয়েছে, ‘ব্রুনো ফার্নান্দেজ এখন ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন ক্যাপ্টেন। আগেও বেশ কয়েকবার সে আর্মব্যান্ড পরেছে। টেন হ্যাগের সিদ্ধান্ত, এখন থেকে ফার্নান্দেজই ম্যানচেস্টারের স্থায়ী অধিনায়ক।’

দলের হয়ে গত মৌসুমে ব্যক্তিগতভাবে নিজের দক্ষতা দেখিয়েছেন ব্রুনো ফার্নান্দেজ। ২০২২-২৩ মৌসুমে প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি সুযোগ তৈরি করেছিলেন তিনি। কিছুটা ইনজুরি নিয়েও এই পর্তুগিজ মিডফিল্ডার ক্লাবের জার্সি গায়ে লড়ে গেছেন।

পর্তুগিজ এই তারকা স্পোর্টিং লিসবন থেকে ২০২০ সালে ইউনাইটেডে যোগ দেন। তিনি ইউনাইটেডের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন। যোগ দেওয়ার পর থেকে দলটির হয়ে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ১৮৫ ম্যাচ খেলেছেন ২৮ বছর বয়সি এই অ্যাটাকিং মিডফিল্ডার; গোল করেছেন ৬৪টি, অ্যাসিস্ট ৫৪টি।

গতবার তৃতীয় স্থানে থেকে প্রিমিয়ার লিগ শেষ করা ওল্ড ট্র্যাফোর্ডের দলটি এখন প্রাক-মৌসুমের প্রস্তুতি ম্যাচ খেলছে। দ্বিতীয় ম্যাচে বুধবার লিগ ওয়ানের ক্লাব অলিম্পিক লিওঁকে ১-০ গোলে হারিয়েছে টেন হাগ শিষ্যরা।

এখন ইউনাইটেড আছে যুক্তরাষ্ট্র সফরে। প্রীতি ম্যাচে সেখানে তারা খেলবে আর্সেনাল, রিয়াল মাদ্রিদ ও বরুশিয়া ডর্টমুন্ডের মতো দলের বিপক্ষে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

১০

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

১১

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

১২

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

১৩

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

১৪

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

১৫

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

১৬

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

১৭

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১৮

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১৯

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

২০
X