স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ০৫:০৫ পিএম
আপডেট : ২১ জুলাই ২০২৩, ০৫:২৪ পিএম
অনলাইন সংস্করণ

নিজ বাসায় ডাকাতির শিকার ইতালিয়ান গোলকিপার!

ইতালিয়ান গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মা। ছবি : সংগৃহীত
ইতালিয়ান গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মা। ছবি : সংগৃহীত

প্যারিসে নিজের বাসায় ডাকাতির শিকার হয়েছেন পিএসজি ও ইতালি গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মা। সে সময় প্রেমিকা আলেসিয়া এলেফান্তেও তার সঙ্গে ছিলেন।

বৃহস্পতিবার মধ্যরাতে তাদের ওপর আক্রমণ চালিয়ে প্রায় ৫ লাখ ইউরো ছিনিয়ে নিয়ে যায় ডাকাতরা। ওই ডাকাতরা তাদের শারীরিকভাবে আঘাতও করেছে বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

প্রথমে ডাকাতরা দরজা ভেঙে প্রবেশ করে বাড়িতে। এরপর দোন্নারুম্মা ও তার প্রেমিকাকে বেঁধে রাখে তারা। কোনোমতে সেই বিপদ কাটিয়ে প্রেমিকাকে নিয়ে কাছের একটি হোটেলে আশ্রয় নেন ইতালিয়ান গোলকিপার। সেখান থেকে তাদের দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়। দোন্নারুম্মাকে কিছুটা আঘাত করা হলেও অক্ষত অবস্থায় রয়েছেন তার প্রেমিকা।

ঘটনাটি নিয়ে প্যারিসের প্রসিকিউটর অফিসের এক মুখপাত্র ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে বলেন, ‘দোন্নারুম্মার বাসায় মধ্যরাতে এক সংঘটিত দলের দ্বারা ঘটে যাওয়া সশস্ত্র ডাকাতি ও সহিংসতার অভিযোগের তদন্ত শুরু হয়েছে।’

এর আগেও প্যারিসে ডাকাতির শিকার হয়েছেন পিএসজির বেশ কজন ফুটবলার। পিএসজির ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কিনিওসের বাড়িতে ডাকাতির কারণে গত জানুয়ারিতে কারাদণ্ড দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাল নেই, তবু কোটি টাকার সেতু

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১০

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

১১

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১২

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১৩

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১৪

ভোরে ঝরল ৪ প্রাণ

১৫

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১৬

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

১৭

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

১৮

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১৯

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

২০
X