ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪, ১০:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

স্কুল হ্যান্ডবলে চ্যাম্পিয়ন সানিডেইল ও ভিকারুননিসা

অতিথিদের সাথে আসরের বিজয়ীরা। ছবি : সংগৃহীত
অতিথিদের সাথে আসরের বিজয়ীরা। ছবি : সংগৃহীত

তাসমেরী জাতীয় স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে সানিডেইল, রানার্সআপ হয়েছে নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়। বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, রানার্সআপ হয়েছে সানিডেইল।

বালক বিভাগের শিরোপা নির্ধারণী ম্যাচে সানিডেইল ২০-১৫ গোলে নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করেছে। বালিকা বিভাগের ফাইনালে ভিকারুননিসা নূন স্কুল ১২-১০ গোলে সানিডেইলকে হারিয়েছে। সেন্ট গ্রেগরি হাই স্কুল বালক বিভাগে তৃতীয় স্থান পেয়েছে। শহীদ বীরউত্তম লে. আনোয়ার গার্লস কলেজ বালিকা বিভাগে তৃতীয় স্থান পেয়েছে। বালক বিভাগের সেরা খেলোয়াড় হয়েছে সানিডেইলের রাসদানুল হক, সেরা গোলরক্ষক একই দলের তাহসির। বালিকা বিভাগের সেরা খেলোয়াড় ভিকারুননিসার ইলমি এব সেরা গোলরক্ষক হয়েছে একই দলের আনজুম।

বর্ষীয়ান দাবাড়ু রানী হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাসমেরী অ্যান্ড কোম্পানির স্বত্বাধিকারী মো. সেলিম বিন বাতেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাসমেরী গ্রুপের উপদেষ্টা (ফাইন্যান্স) মাকসুদ আহমেদ, ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য মো. সেলিম মিয়া বাবু, টুর্নামেন্ট কমিটির সহকারী সম্পাদক মোসা. লিপি বেগমসহ ফেডারেশনের কর্মকর্তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X