মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২৮ এএম
অনলাইন সংস্করণ

ঢাকা আন্তর্জাতিক ম্যারাথনে মুকুট পুনরুদ্ধার করতে চান সুস্মিতা

সুস্মিতা ঘোষ। ছবি : সংগৃহীত
সুস্মিতা ঘোষ। ছবি : সংগৃহীত

ঢাকা আন্তর্জাতিক ম্যারাথনের ২০২৩ সালের ২১ কিলোমিটারের স্বর্ণজয়ী সুস্মিতা ঘোষ মাংসপেশিতে টান পড়ায় গত আসরে শূন্য হাতে ফিরেছিলেন। এবার হারানো মুকুট ফিরে পেতে চান বাংলাদেশ সেনাবাহিনীর এ অ্যাথলেট।

স্প্রিন্ট থেকে লম্বা দৈর্ঘ্যের দৌড়ের জন্য সম্প্রতি নিজেকে প্রস্তুত করেছেন সুস্মিতা। এবার ঢাকা আন্তর্জাতিক ম্যারাথনের জন্য নিজেকে ভালোভাবে প্রস্তুতও করেছেন। এ কারণেই প্রত্যাশার পারদ চড়ছে। নিজের প্রত্যাশা নিয়ে সুস্মিতা ঘোষ কালবেলাকে বলেন, ‘২০২৩ সালে স্বর্ণ জয়ের পর গত আসরে মাংসপেশির ইনজুরির কারণে সপ্তম হয়েছি। আশা করছি, এবার ভালো কিছু করতে পারব।’

বাংলাদেশ সেনাবাহিনীর এ দৌড়বিদ মাঝে সংস্থার ট্রেনিং এবং কোর্স নিয়ে ব্যস্ত ছিলেন। সে ব্যস্ততার পর পুরোদমে মনোযোগ দিয়েছিলেন। মাঝে দুটি ম্যারাথন খেলেছেন এ আসরের প্রস্তুতির অংশ হিসেবে।

শনিবার (০৮ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকার ৩০০ ফিট এলাকায় অনুষ্ঠিত হবে ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন। এটি এখনো পর্যন্ত বাংলাদেশে আয়োজিত সর্ববৃহৎ ম্যারাথন প্রতিযোগিতা। যেখানে প্রায় ১০ হাজার দৌড়বিদ অংশগ্রহণ করবেন। ম্যারাথনে ১০ দেশের দৌড়বিদরা অংশগ্রহণ করবেন। একতা, বন্ধুত্ব এবং বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধার বার্তা নিয়ে শুরু হওয়া আসরে থাকছে পাঁচ ভিন্ন ক্যাটাগরি—ম্যারাথন (৪২.২ কিলোমিটার), হাফ-ম্যারাথন (২১.১ কিলোমিটার), ১০ কিলোমিটার সাধারণ, ১০ কিলোমিটার এবং ১০ কিলোমিটার ভেটেরান। ১০ কিলোমিটার ভেটেরান ক্যাটাগরি প্রথমবারের মতো যুক্ত করা হয়েছে।

বিশাল এ আয়োজনে নিরাপত্তা, স্বাস্থ্যসেবা এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়েছে, যেন প্রতিযোগী ও দর্শকরা নিরাপদে ম্যারাথন উপভোগ করতে পারেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১০

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১১

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১২

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৩

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৪

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৫

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৬

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৭

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৮

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৯

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

২০
X