বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৩, ১০:২৫ এএম
আপডেট : ১৮ জুন ২০২৩, ১১:২৪ এএম
অনলাইন সংস্করণ

কালো জার্সিতে গিনিকে হারিয়ে জয়ে ফিরল ব্রাজিল 

কালো জার্সিতে গিনিকে হারিয়ে জয়ে ফিরল ব্রাজিল 

ব্রাজিলের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক ম্যাচে শুরু থেকে উজ্জীবিত ছিল গিনি। তবে প্রথমার্ধে ক্ষণিকের ছন্দপতনে গোল হজম করল দুটি। এরপর ঘুরেও দাঁড়ালেও রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে শেষ পর্যন্ত বড় ব্যবধানেই হারল আফ্রিকার দলটি। কাতার বিশ্বকাপে পথ হারানো সেলেসাওরা ফিরল জয়ের পথে।

শনিবার বাংলাদেশ সময় রাত দেড়টায় স্পেনের বার্সেলোনার আরসিডিই স্টেডিয়ামে প্রীতি ম্যাচে মুখোমুখি হয় ব্রাজিল ও গিনি। ম্যাচে ৪-১ গোলে জিতেছে ব্রাজিল। দলের হয়ে জোয়েলিনতন, রদ্রিগো, এদের মিলিতাও ও ভিনিসিউস জুনিয়র একটি করে গোল করেন।

গিনির বিপক্ষে প্রীতি ম্যাচে নিজেদের ইতিহাসে এই প্রথম কালো জার্সি পরতে দেখা গেল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। মূলত ভিনিসিউস জুনিয়রের সঙ্গে বর্ণবাদী আচরণের প্রতিবাদেই মূলত কালো জার্সি পরে খেলতে নামা। বর্ণবাদ বিরোধী অভিযানে ভিনিসিউসের সমর্থনে এই ম্যাচগুলো খেলছে ব্রাজিল। আগামী মঙ্গলবার সেনেগালের মুখোমুখি হবে তারা।

সাম্প্রতিক মাসগুলোতে লা লিগায় অনেকবার বর্ণবাদের শিকার হন ভিনিসিউস। সবশেষ গত মে মাসে ভালেন্সিয়ার মাঠে এর পুনরাবৃত্তি ঘটলে সোচ্চার হয় পুরো ফুটবল বিশ্ব। ২২ বছর বয়সী এই ফুটবলারের সমর্থনে এগিয়ে আসেন ব্রাজিল সরকার, ফিফা থেকে শুরু করে সাবেক ও বর্তমান খেলোয়াড়রা।

বর্ণবাদবিরোধী কমিটি ঘোষণা করে ফিফা। এর প্রধান করা হয় ভিনিসিউসকে। ফুটবলারদের নিয়ে গঠিত বিশেষ এই কমিটি বৈষম্যমূলক আচরণের ঘটনায় কঠোর শাস্তির বিষয়ে ফিফাকে পরামর্শ দেবে। বর্ণবাদ নিয়ে কোনো ম্যাচ নয়- এই স্লোগানে বর্ণবাদের বিরুদ্ধে নিজেদের শক্ত অবস্থানের কথা ঘোষণা দেয় সিবিএফ।

টানা দুই হারের পর গিনিকে হারিয়ে প্রথম জয় ব্রাজিলের। কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকে হেরে স্বপ্ন গুঁড়িয়ে যাওয়ার পর গত মার্চে মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচে ২-১ গোলে হেরেছিল তারা।

ম্যাচের ২৭ মিনিটে প্রথম গোল উৎসব করে ব্রাজিল। ক্যাসেমিরোর ফ্রি কিক আটকে দেন গিনি গোলকিপার। কিন্তু ফিরতি শটে লক্ষ্য ভেদ করেন জোয়েলিনতন। এরপর রক্ষণের ভুলে বল পেয়ে বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে জাল খুঁজে নেন রদ্রিগো। পাল্টা জবাব দিতে খুব একটা সময় নেয়নি গিনি। ৩৬ মিনিটে ঘুরে দাঁড়ানোর উপলক্ষ পায় তারা। বাইলাইন থেকে ইসিয়াগারের কাট ব্যাকে লক্ষ্য ভেদ করেন গিরাসি।

বিরতির পর চিরচেনা হলুদ জার্সিতে দ্বিতীয়ার্ধ শুরু করে ব্রাজিল। একের পর এক আক্রমণে কোণঠাসা করে দেয় প্রতিপক্ষকে। ৪৭ মিনিটে গোল ব্যবধান বাড়ান মিলিতাও। লুকাস পাকেতার ফ্রি কিক থেকে হেডে লক্ষ্য ভেদ করেন রিয়াল মাদ্রিদ তারকা।

৮৮ মিনিটে বক্সে মালকমকে ফাউল করলে পেনাল্টি পায় ব্রাজিল। স্পট কিক থেকে লক্ষ্যভেদ করে ব্রাজিলের জয় নিশ্চিত করে দেন ভিনিসিয়ুস। বিশ্বকাপের ব্যর্থতার পর ব্রাজিলের কোচের দায়িত্ব ছাড়েন তিতে। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে প্রথম জয়ের দেখা পেলেন রামোন মেনেজেস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১০

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১২

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৩

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৪

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৫

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৬

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৭

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৯

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

২০
X