স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৩, ০৬:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ছেলে হলে ক্রিকেটকেই বেছে নিতেন সানিয়া 

ছেলে হলে ক্রিকেটে নিজের ক্যারিয়ার গড়তেন সানিয়া । ছবি : সংগৃহীত
ছেলে হলে ক্রিকেটে নিজের ক্যারিয়ার গড়তেন সানিয়া । ছবি : সংগৃহীত

টেনিসের প্রতি ঝোঁক ছিল খুব ছোট্ট থেকেই। তবে বাধ সেধেছিল পরিবার তথা সমাজ। বিশেষ করে মুসলিম পরিবারের মেয়ে ছোটখাটো পোশাক পরে খেলবে টেনিস, তা মানতে কষ্ট হয়েছিল অনেকের। শেষ পর্যন্ত বাবা-মায়ের পূর্ণ সমর্থন ছিল বলেই হয়েছিল স্বপ্নপূর্ণ। উঠতে পেরেছিলেন খ্যাতির চূড়ায়। হয়েছেন অনেকের আইডল। বলা হচ্ছে ভারত তথা উপমহাদেশের টেনিসের গ্লামার গার্ল সানিয়া মির্জার কথা।

বাইরে গিয়ে খেলাধুলা করো না, কালো হয়ে যাবে। পরে আর বিয়ে হবে না। বয়স যখন ৮, তখন এমন বৈষম্যমূলক কথা শুনতে হয়েছে সানিয়াকে। তবে ছয় বছর বয়সে টেনিসে হাতেখড়ি নেওয়া হায়দরাবাদের এই বালিকাকে আটকানো যায়নি। সমাজের সব বিদ্রূপ পাশ কাটিয়ে ঠিকই ছুটে গেছেন কাঙ্ক্ষিত লক্ষ্যে। টেনিসকে বিদায় বলা তারকা এই অ্যাথলেট সম্প্রতি আলোচনায়।

এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ছেলে হয়ে জন্মালে ক্রিকেটকেই বেছে নিতেন তিনি। তিনি বলেন, ‘সত্যি কথা বলতে, আমি যদি মেয়ে না হয়ে ছেলে হয়ে জন্মাতাম, তাহলে হয়তো ক্রিকেটই খেলতাম। এমনিতে মনে হয়, ক্রিকেট খেলাটা যেন আর পাঁচটা খেলার থেকে আলাদা।’

তিনি আরও বলেন, ‘তবে আমি মেয়ে হওয়ার জন্যই হয়তো মনে হতো ক্রিকেটটা আমাদের খেলা নয়। এই চিন্তাধারাটা অবশ্যই হালের নয়। আমি বলতে চাই, সেটা প্রায় ত্রিশ বছর আগের সাধারণ ভারতীয়-মনোভাব।’ টেনিস ছাড়ার পর অবসর-পরবর্তী ক্যারিয়ার হিসেবেও বেছে নেন ক্রিকেটকে। সর্বশেষ নারী আইপিএলের জন্য রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে দায়িত্ব পালন করেন টেনিস এই কিংবদন্তি। দলটিতে তিনি কাজ করেন মেন্টর হিসেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

১০

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

১১

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

১২

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

১৩

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৪

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১৫

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১৬

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১৭

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৮

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৯

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

২০
X