কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৪, ০৮:০৮ এএম
অনলাইন সংস্করণ

ঘরের ছাদে বাস ১ লাখ ৮০ হাজার মৌমাছির

মৌমাছির চাক। ছবি : সংগৃহীত
মৌমাছির চাক। ছবি : সংগৃহীত

বাসার ভেতরে হাজার হাজার মৌমাছি। তা–ও আবার শোয়ার ঘরের ছাদে। ওই বাড়ির ভেতরে এখন পর্যন্ত তিনটি মৌচাক পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, বেশ কয়েক বছর ধরেই ঘরের ছাদের প্লাস্টারবোর্ডে এসব মৌমাছি বাসা বানিয়েছে। মৌচাকে রয়েছে প্রায় ১ লাখ ৮০ হাজার মৌমাছি।

স্কটল্যান্ডের ইনভারনেস শহরের এই বাড়িটি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। বাড়ির মালিকের নাতি বিবিসিকে জানান, অনেক দিন ধরেই রাতের বেলায় ঘরের ভেতর তারা গুনগুন শব্দ শুনতে পাচ্ছিলেন। প্রতিবেদনে বলা হয়, প্রতিটি চাকে প্রায় ৬০ হাজার মৌমাছি রয়েছে।

ইতোমধ্যেই মৌমাছি চাষ করে এমন প্রতিষ্ঠান লচ নেস হানি কোম্পানিকে এসব মৌমাছির চাক অন্যত্র সরিয়ে নেওয়ার অনুরোধ করেছেন বাড়ির মালিক। কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, মৌমাছির চাক অন্যত্র সরিয়ে নিতে কয়েক সপ্তাহ এসব চাক পর্যবেক্ষণে রাখা হবে। আগামী বছর এসব চাক থেকে মধু উৎপাদনের পরিকল্পনা করা হচ্ছে।

সামাজিক যোগাযোগের মাধ্যমে এসব মৌচাকের একটি ভিডিও পোস্ট করেছে লচ নেস হানি কোম্পানি। সেই ভিডিওতে একটি বিরাট মৌচাকে হাজার হাজার মৌমাছিকে উড়তে, নড়াচড়া করতে দেখা যায়। কোম্পানির দক্ষ কর্মীদের ধারণা, বাড়ির ভেতরে থাকা তিনটি মৌচাকের একটি মৌচাক প্রায় সাত বছরের পুরোনো। বাকি দুটি গত কয়েক বছরের মধ্যে তৈরি হয়েছে। তবে তিনটি মৌচাকই স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বড়।

লচ নেস হানি কোম্পানির মালিক অ্যান্ড্রু কার্ড জানান, ঘরের প্লাস্টারবোর্ডের ভেতরে যে পরিমাণ মৌমাছি রয়েছে, তা তিনি ধারণাও করেননি। তিনি জানান, প্রথমে মৌমাছিদের অবস্থান বুঝতে থার্মাল ইমেজিং ক্যামেরা ব্যবহার করা হয়। এর মাধ্যমে মৌমাছির সঠিক অবস্থান শনাক্তের ব্যাপারে একটা ধারণা পাওয়া যায়।

এরপর প্লাস্টারবোর্ড খোলার কাজ শুরু করা হয়। ধারণা করা হচ্ছিলো, প্রতিটি মৌচাক তিন ফুট হতে পারে। কিন্তু বোর্ড খোলার পর দেখা যায়, একেকটি মৌচাক ৬ থেকে ৮ ফুট লম্বা। কার্ড বলেন, আমি এ পর্যন্ত যত মৌচাক দেখেছি, তার মধ্যে এগুলো হচ্ছে সবচেয়ে বড়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তবে কি আজ নেইমারের দিন?

রাশিয়ান হাউসে ‘মহান দেশপ্রেমিক যুদ্ধ’র শোক ও স্মরণ দিবস পালিত 

বিশ্বকাপে ইরানকে সুখবর দিলো যুক্তরাষ্ট্র

মসজিদে ঝুলছে ইমামের মরদেহ, রুমে পড়ে আছে চিরকুট

কেন ফ্রি-কিক নেননি রোনালদো?

রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে উজবেকিস্তানকে গুঁড়িয়ে দিল পর্তুগাল

মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড রোনালদোর

এখনো ফুরিয়ে যাইনি… বিশ্বরেকর্ড গড়েই নিন্দুকদের জবাব রোনালদোর

সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেলেন ২৫ গুণীজন

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

১০

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

১১

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১২

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

১৩

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

১৪

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

১৫

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

১৬

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

১৭

গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানার পাশে ডিসি রায়হান

১৮

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ২৫৮

১৯

স্কটল্যান্ডের বিপক্ষে ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে নেইমারকে

২০
X