কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৩, ০৬:২৭ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৩, ০৮:২২ পিএম
অনলাইন সংস্করণ

পেটের সাইজ অনুযায়ী ডিসকাউন্ট যে রেস্টুরেন্টে!

রেস্টুরেন্টে পেটের সাইজ অনুযায়ী ডিসকাউন্ট। ছবি : সৌজন্য
রেস্টুরেন্টে পেটের সাইজ অনুযায়ী ডিসকাউন্ট। ছবি : সৌজন্য

রেস্টুরেন্টে পেটের সাইজ অনুযায়ী ডিসকাউন্ট। শুনতে অবাক লাগলেও এটাই সেখানের নিয়ম। এই অস্বাভাবিক ধারণাটি এসেছে মালয়েশিয়ার একটি রেস্তোরাঁ কুচিংয়ের মঙ্গোলিয়ান মাস্টারের কাছ থেকে। মানুষের শরীরের ওজন এবং একটি সুষম খাদ্যের ওপর নজর রাখার জন্য উদ্বুদ্ধ করতে এমন প্রণোদনার ব্যবস্থা করেছে রেস্টুরেন্টগুলো৷

আপনি যত পাতলা, তত বেশি ছাড় পাবেন! এবং ১০% থেকে শুরু করে ১০০% পর্যন্ত রয়েছে এই ডিসকাউন্টের পরিমাণ।

মালয়েশিয়ার রেস্টুরেন্টগুলোতে ডিসকাউন্টের পরিমাণ আপনার পেটের সাইজের ওপর নির্ভর করবে! গ্রাহকদের শরীরের আকার মূল্যায়ন করার জন্য, গ্রাহকদের একটি নির্দিষ্ট প্রবেশ পথ দিয়ে পুরো শরীর নিয়ে যেতে হবে। ভিন্নভিন্ন আকারের ৫টি প্রবেশ পথ থাকবে এবং প্রতিটি পথের উপরে ডিসকাউন্টের পরিমাণ উল্লেখ থাকবে। সবচেয়ে ছোট পথ দিয়ে যারা প্রবেশ করতে পারবে তাদের জন্য থাকবে সবচেয়ে বড় ডিসকাউন্ট।

ডিসকাউন্ট পাওয়ার জন্য রেস্টুরেন্টে ঢোকার সময় গ্রাহকদের এসব পথ দিয়ে যেতে হবে এবং তারা সহজেই যে আকারের পথ অতিক্রম করবেন, তার ওপর নির্ভর করে ছাড় পাবেন।

বিভিন্ন পথের জন্য ডিসকাউন্টের পরিমাণ ১০০, ৫০, ৩০, ২০ এবং ১০%। যাদের শরীর বেশি ভারি তারা বড় পথ দিয়ে প্রবেশ করবে এবং কম ডিসকাউন্ট পাবে।

রেস্তোরাঁগুলো গ্রাহকদের জন্য একটি বুফে অফার করে। একই সঙ্গে তারা গ্রিলের ব্যবস্থা রাখে যা গ্রাহকদের নিজেদেরই তৈরি করে নিতে হয়।

আপনি যদি এখানে ডিসকাউন্ট পেতে চান তাহলে রেস্টুরেন্টে ঢোকার সময়েই আপনার এসব ‘প্যাসেজ ক্রসিং’ দিয়ে যাওয়া উচিত। অন্যথায়, আপনি যদি খুব বেশি খেয়ে ফেলেন তাহলে প্যাসেজ ক্রস করতে আপনার বড় দরজা প্রয়োজন হবে এবং আপনি কম ডিসকাউন্ট পাবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X