কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪, ০৩:১১ পিএম
অনলাইন সংস্করণ

মৃত্যুর কতদিন পর বিয়ে করা যায় সার্চ দিয়ে স্ত্রীকে হত্যা

স্ত্রী ও তাকে হত্যাকারী পাষণ্ড স্বামী। ছবি : সংগৃহীত
স্ত্রী ও তাকে হত্যাকারী পাষণ্ড স্বামী। ছবি : সংগৃহীত

দাম্পত্য জীবনে ছোটখাটো অসুবিধার মুখোমুখি অনেকের হতে হয়। এসব সমস্যাকে পাশ কাটিয়ে পথ চলেন সব দম্পতি। তবে এবার সামনে এসেছে এক লোমহর্ষক ঘটনা। স্ত্রীর মৃত্যুর কতদিন পর বিয়ে করা যায় এমন বিষয় অনলাইনে সার্চ করে স্ত্রীকে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে ভারতীয় বংশদ্ভূত এক মার্কিন নাগরিকের বিরুদ্ধে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হত্যাকাণ্ডের পর ওই স্বামী স্ত্রীর মরদেহ গায়েব করে দিয়েছেন। পরে থানায় গিয়ে জানান, স্ত্রী নিখোঁজ; কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। এরপর ঘটনার তদন্তে নেমে রীতিমতো অবাক হয় পুলিশ।

সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার বাসিন্দা নরেশ ভাট। তিনি নেপালের বাসিন্দা মমতা কাফলেকে বিয়ে করেন। তাদের ঘরে ফুটফুটে একটি কন্যা সন্তান রয়েছে। যার বয়স মাত্র দুই বছর। তবে, বিয়ের পর বেশি দিন টেকেনি মমতা-নরেশের সম্পর্কটা। কারণ, হঠাৎ নিখোঁজ হন মমতা। অনুসন্ধানের একপর্যায়ে অভিযুক্ত নরেশের ফোন জব্দ করে পুলিশ। দেখা যায়- স্ত্রী নিখোঁজ হওয়ার কিছুদিন আগে নরেশ গুগল সার্চ করেছিলেন, ‘স্ত্রীর মৃত্যুর কতদিনের মধ্যে বিয়ে করা যায়?’

এরপর নরেশের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। উদ্ধার করে ওয়ালমার্টের শোরুম থেকে কেনা ৩টি ছুরি। ধারণা করা হচ্ছে, এগুলো হত্যাকাণ্ডে ব্যবহার করা হতে পারে। এ ছাড়া ঘরের একাধিক স্থানে এমন কিছু ছাপ পাওয়া যায়, যেগুলো রক্তের ছাপ বলে ধারণা করা হচ্ছে। এর জেরে, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে আদালতের নির্দেশে কারাগারেই রয়েছেন ভারতীয় বংশোদ্ভুত এ মার্কিন নাগরিক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

ইসলামে পিতার সম্মান

সন্তানের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

ইরানের তেল খাতই হবে চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা

বাবা নেই, তবুও প্রতিদিন আছেন

উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামের নদ-নদীর পানি বাড়ছে

সুখবর দিলেন সামান্থা

১০

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

১১

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

১২

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

১৩

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

১৪

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

১৫

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

১৬

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

১৭

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

১৮

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি; কমিটিও বিলুপ্ত

১৯

মাদরাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

২০
X