কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩, ০৬:৫১ পিএম
অনলাইন সংস্করণ

চুরি করতে ২৩৫০ মিটার উপরে

ছবি : সংগৃহীত।
ছবি : সংগৃহীত।

চুরি করতে পাতলা একটি ইস্পাতের তারের ওপর দিয়ে গিরিসংকট অতিক্রম করে ২ হাজার ৩৫০ মিটার উচ্চতায় আরোহণ করেছে একদল চোর। সম্প্রতি ঘটনাটি ঘটেছে সুইজারল্যান্ডে। স্থানীয় একটি ক্লাবের কালেকশন বক্স চুরির জন্য এমন ঝুঁকি নিয়েছে তারা।

বিবিসি এক প্রতিবেদনে জানায়, লিউকারবাদ গ্রামের ওপরের জেমি পাসে সুইজারল্যান্ডের দীর্ঘতম সংরক্ষিত পর্বতারোহণের ওই পথ দেখাশোনা করে ক্লাবটি। আর অনুদান বাক্সটি যেখানে ছিল সেখানে শুধু অভিজ্ঞ পর্বতারোহীরাই উঠতে পারে। পথটিতে খাড়া পাথরের সঙ্গে আটকানো সিঁড়ি এবং পাতলা ইস্পাতের তারের ওপর দিয়ে গিরিসঙ্কট পার হতে হয়।

ক্লাবটি তাদের ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্ট দিয়েছে। পোস্টে ক্লাবটি বলে, এরা কী ধরনের মানুষ? ক্লাইম্বিং ক্লাব কোনো বেতন ছাড়াই ভায়া ফেরাতা দেখাশোনা করে। আমরা কিছু চাই না। আর এখন এরা এ পথের রক্ষণাবেক্ষণ খরচ মেটানোর জন্য রাখা অনুদানের অর্থ চুরি করেছে।

পর্বতারোহী ক্লাব জানায়, অনুদান বাক্সটি ভাঙা ও খালি অবস্থায় পাওয়া গেছে। চোরেরা যে কেবল ভালো পর্বতারোহী সেটিই নয়, তারা পর্বতারোহণে যেসব জিনিসপত্র লাগে সেগুলোও সঙ্গে নিয়েছিল। এমনকি অনুদান বাক্স ভাঙার যন্ত্রপাতিও ছিল তাদের কাছে।

ঠিক কী পরিমাণ অর্থ চুরি গেছে এ ব্যাপারে নিশ্চিত নয় ক্লাবটি। তবে ক্লাবটির সদস্য রিচার্ড ওয়েরলেন বিবিসিকে বলেন, চুরি যাওয়া অর্থের অঙ্ক আনুমানিক ৪০০ থেকে ৫০০ সুইস ফ্রাঙ্ক (৪৫০-৫৬০ ডলার)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X