কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩১ পিএম
অনলাইন সংস্করণ

একসাথে নিজেদের হাত কাটলেন ১৪ স্কুলছাত্রী

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

রাগ অভিমান মেটাতে কত কী না আমরা করি। তবে এবার বিরল ঘটনা ঘটিয়েছে একদল স্কুলছাত্রী। একসঙ্গে মিলে নিজেদের হাত কেটেছে তারা। ওই দলে ১৪ স্কুলছাত্রীর খোঁজ পেয়েছে পুলিশ। তারা জানিয়েছে, আত্মহত্যার কোনো পরিকল্পনা তাদের ছিল না।

সংবাদমাধ্যম জানিয়েছে, বিচিত্র এ ঘটনাটি ঘটেছে ভারতের কর্নাটক রাজ্যের উত্তর কন্নড় জেলার দাণ্ডেলী শহরে। এসব ছাত্রীর হাতে একাধিক আঁচড় পাওয়া গেছে।

হাত কাটা এসব ছাত্রীরা নবম কিংবা দশম শ্রেণির শিক্ষার্থী। স্কুল কর্তৃপক্ষ বিষয়টি আঁচ করতে পেরে অভিভাবকদের খবর দেয়। এ ছাড়া তাদের প্রত্যেককে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাদের কারোর অবস্থা গুরুতর নয়।

রাজ্য পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাড়ি কাটার রেজার দিয়ে তারা হাত কেটেছে। তাদের হাতের কব্জির কয়েক সেন্টিমিটার উপরে ১৪ থেকে ১৫টি করে কাটা ক্ষত ছিল। যদিও ছাত্রীদের অভিভাবক বা শিক্ষিকাদের কেউই এ ঘটনার কোনো ব্যাখ্যা দিতে পারেননি।

কর্মকর্তারা জানান, আহত ছাত্রীদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারা প্রত্যেকে হাত কাটার আলাদা আলাদা কারণ জানিয়েছে। কেউ বলেছে, বাড়িতে বাবা-মায়ের বকা খেয়ে মন খারাপ ছিল। আবার কারও দাবি, স্কুলে বন্ধুর সঙ্গে ঝগড়া করে হাত কেটেছে। তবে ছাত্রীদের এসব ব্যাখ্যার কোনোটিই পুলিশের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

১০

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

১১

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

১২

ইসলামে পিতার সম্মান

১৩

সন্তানের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

১৪

ইরানের তেল খাতই হবে চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা

১৫

বাবা নেই তবু, প্রতিদিনই আছেন

১৬

উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামের নদ-নদীর পানি বাড়ছে

১৭

সুখবর দিলেন সামান্থা

১৮

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

১৯

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

২০
X