কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১৫ পিএম
অনলাইন সংস্করণ

৪৪ আরোহী নিয়ে গভীর খাদে স্কুলবাস 

দুর্ঘটনাকবলিত বাস। ছবি : সিবিএস
দুর্ঘটনাকবলিত বাস। ছবি : সিবিএস

নিউইয়র্কে ৪৪ আরোহী নিয়ে গভীর খাদে পড়েছে স্কুলবাস। এতে দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, যান্ত্রিক ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। খবর বিবিসির।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সামনের চাকা ফেটে এ দুর্ঘটনা ঘটেছে। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে। বাসটি ভাড়া নিয়ে শিক্ষার্থীরা লং আইসল্যান্ডে একটি ব্যান্ড ক্যাম্পে যাচ্ছিল। পথিমধ্যে বাসের সামনের চাকায় ত্রুটি দেখা দেয় এবং ওয়ায়ান্ডা শহরের কাছাকাছি এলাকায় এটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে আহতদের উদ্ধার করে ছয়টি আঞ্চলিক হাসপাতলে চিকিৎসা দেওয়া হয়েছে।

দুর্ঘটনায় নিহতদের পরিচয় মিলেছে। তারা হলেন- জিনা পেলেটিয়ের (৪৩) এবং বিট্রিস ফেরারি (৭৭)। স্কুলের ওয়েবসাইট অনুসারে, পেলেটিয়ের স্কুলের মিউজিক প্রোগ্রামে কাজ করতেন। তবে লং আইসল্যান্ডের মিউজিক কমিউনিটির ওয়েবসাইটে বলা হয়েছে, পেলেটিয়ের ফার্মিংডেল হাইস্কুলের ব্যান্ডের পরিচালক ছিলেন।

বিবিসি জানিয়েছে, ফার্মিংডেল হাইস্কুলের পক্ষ থেকে ৩০০ শিক্ষার্থীকে নিয়ে ব্যান্ড ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। এজন্য স্কুলের পক্ষ থেকে ছয়টি বাস ভাড়া করা হয়েছিল। দুর্ঘটনাকবলিত বাসটি সেগুলোর একটি।

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হচুল এক সংবাদ সম্মেলনে জানান, বাসটি কিয়েক মিনিটের মধ্যেই ৫০ ফুট গভীর খাদে পড়ে যায়। বাসটি দুর্ঘটনায় পড়ার ৪৫ মিনিটের মধ্যে উদ্ধার করা হয়েছে। এতে থাকা বেশিরভাগ শিক্ষার্থীর বয়স ১৪ থেকে ১৫ বছর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি

জড়িত থাকলে সর্বোচ্চ শাস্তি চাই, না হলে সম্মান ফিরিয়ে দিন : সাবেক ছাত্রদল নেতা সামির

ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

৩টি নতুন ধানের জাত উদ্ভাবন 

ম্যাসাচুসেটসে কেপ ভার্দিয়ানদের উল্লাসে গোলাগুলি, গুলিবিদ্ধ ৪

নাসীরুদ্দীন পাটোয়ারীকে ঘিরে ছাত্রদলে বিভক্তি, ফেসবুকে তুমুল আলোচনা

বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার

১০

রাকসু জিএস আম্মারকে সতর্ক করলেন ভিপি

১১

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা, সন্দেহভাজনের ছবি প্রকাশ

১২

ফেনীতে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১৩

কখন মাঠে নামবেন মেসি, নিশ্চিত করলেন কোচ

১৪

হজরত ইব্রাহিম (আ.)-এর সমাধিস্থল মসজিদে আজান বন্ধ করল ইসরায়েল 

১৫

ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬

১৬

বিএলআরআই-এর উদ্যোগ / দেশি মুরগি পালনে নারী উদ্যোক্তাদের নিয়ে সম্মাননা অনুষ্ঠান

১৭

২০ বছরের সংসার জীবনের ইতি টানলেন জনপ্রিয় চিকিৎসক দম্পতি সুষমা-কুশল

১৮

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

১৯

আবরার ফাহাদের নামে বুয়েটে হল প্রতিষ্ঠার প্রস্তাব করা হবে: শিক্ষামন্ত্রী

২০
X