কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩, ০৫:৪৭ পিএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ০৫:৫২ পিএম
অনলাইন সংস্করণ

ক্রিসমাসে সবচেয়ে বড় ঠোঁটের অধিকারী তরুণীর চুমুর সুযোগ

সবচেয়ে বড় ঠোঁটের অধিকারী তরুণী। ছবি : সংগৃহীত
সবচেয়ে বড় ঠোঁটের অধিকারী তরুণী। ছবি : সংগৃহীত

বিভিন্ন দিবস উপলক্ষে কত রকমের অফারের ছড়াছড়ি দেখা যায়। তবে এবার সামনে এসেছে এক বিচিত্র ঘটনা। চুমুর সুযোগ দিচ্ছেন বিশ্বের সবচেয়ে বড় ঠোঁটের অধিকারী তরুণী। এ সুযোগটি দেওয়া হচ্ছে খ্রিষ্টানদের বড় দিন ক্রিসমাস উপলক্ষে। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য মিররের এক প্রতিবেদেন এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চুমুর অফার দিলেও তা সহসাই মিলবে না। এজন্য রয়েছে বিশেষ প্রক্রিয়া। আলোচিত এই নারীকে চুমুর জন্য অংশ নিতে হবে নিলামে। এরপর সেখানে যে সর্বোচ্চ অর্থ দিবে তাকে তিনি এ সুযোগ দেবেন।

বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় ঠোঁটের অধিকারী তরুণী হলেন আন্দ্রোয়া ইভানোভা। বুলগেরিয়ার নাগরিক এ তরুণীর বয়স ২৬ বছর। নিজের ঠোঁটের নিয়মিত পরিচর্যাও করে থাকেন তিনি।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য মিররে শুক্রবার প্রকাশিত এক সাক্ষাৎকারে জানিয়েছে, ইভা নিজের ঠোঁট বড় করতে লিপ ফিলার নিয়েছেন। এছাড়া ঠোঁটের যত্ন নিতে তিনি ২০ হাজার পাউন্ড (প্রায় ২৮ লাখ টাকা) খরচ করেছেন। বর্তমানে তার লক্ষ্য হলো সবচেয়ে বড় গালের অধিকারী হওয়া। এজন্য তিনি নতুন বছরেই কার্যক্রম শুরু করবেন।

ইভার এমন কর্মকাণ্ডে তার বন্ধু ও পরিবারের সদস্যরা শঙ্কিত। তিনি বলেন, তাদের ধারণা, এর ফলে আমার খারাপ কিছু হবে। এ ছাড়া এগুলোর পরিণতি আরও খারাপ হতে পারে। তারা এমন পরিবর্তন পছন্দ করে না। তাদের কাছে আমি জঘন্য ও নান্দনিক। তবে আমি নিজেকে এভাবে পছন্দ করি।

বুলগেরিয়ান এ তরুণী বলেন, তিনি প্রেমের জন্য প্রস্তুত। তবে যিনি প্রেম করবেন তাকে তার এ আকৃতি মেনে নিতে হবে। এমন কারোর সঙ্গে তিনি প্রেম করতে চান যিনি তাকে সত্যিকার অর্থে ও পাগলের মতো ভালোবাসবেন। কেননা বিশ্বের সবচেয়ে সুন্দর জিনিস হলো ভালোবাসা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসপাতালে মনির খানের মা, স্বস্তির খবর দিলেন গায়ক

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলাতেই সিলেট ডিসি প্রত্যাহার : শিবির সভাপতি

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

বরিশালের সাবেক প্যানেল মেয়র খোকন গ্রেপ্তার

গোনা হচ্ছে সিলেট শাহজালাল মাজারের ডেগ ও দানবাক্সের টাকা

দুদকের সার্চ কমিটি গঠন

ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিলেন আইআরজিসির ফোর্স প্রধান 

টিএন্ডটির টাকা আত্মসাতের দায়ে তিন কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

১০

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

১১

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

১২

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৩

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

১৪

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

১৫

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

১৬

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

১৭

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

১৮

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

১৯

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

২০
X