কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান স্ট্রাইকারের শ্যালককে গুলি করে হত্যা

পরিবারের সদস্যদের সঙ্গে এন্ড্রিক। ছবি : সংগৃহীত
পরিবারের সদস্যদের সঙ্গে এন্ড্রিক। ছবি : সংগৃহীত

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান স্ট্রাইকার এন্ড্রিকের শ্যালককে গুলি করে হত্যা করা হয়েছে। ক্রিসমাসের দিন তাকে হত্যা করা হয়। ধারণা করা হচ্ছে, এ ঘটনা পরিকল্পিত।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, ব্রাজিলে বড়দিনের অনুষ্ঠান ঘিরে আনন্দে মেতেছিলেন বাসিন্দারা। এ সময় এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। পরে জানা যায়, তিনি রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার এন্ড্রিকের শ্যালক।

শ্যালক মাউরিসিও নুনেস গনকালভেসকে (৩৮) দেশটির রাজধানী ব্রাসিলিয়ার কাছে সামাম্বিয়ায় একটি রাস্তার বারে গুলি করা হয়। বন্দুক হামলাকারীরা তাকে লক্ষ্য করেই বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। গুলি থেকে বাঁচার চেষ্টা করলেও তিনি রক্ষা পাননি। এ সময় তার মাথায় বেশ কয়েকটি গুলি লাগে।

স্থানীয়রা ধারণা করছেন, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার দাবি তাদের।

পুলিশ জানিয়েছে, ঘটনা জানার পরই তদন্ত শুরু করেছে তারা। তবে এখনো হত্যার কারণ অজানা। অপরাধী কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করা যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

১০

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

১১

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

১২

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

১৪

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

১৭

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

১৮

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X