কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

অফিসে পুরুষকর্মীদের উৎসাহ দিতে নারীকর্মীদের সাজগোজের নির্দেশ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কর্মীদের কাজে মন বসাতে নানা আয়োজন করে থাকে বিভিন্ন কোম্পানি। কাজে মন বসাতে পার্টি ট্যুরসহ বিভিন্ন আয়োজনের প্রচলন রয়েছে। তবে এবার সামনে এসেছে বিচিত্র পদক্ষেপের। অফিসে পুরুষকর্মীদের উৎসাহ দিতে নারীকর্মীদের সাজগোজের নির্দেশ দিয়েছে এক কোম্পানি। অবাক লাগলেও এমন এক ঘটনার কথা জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট। বুধবার (২৭ ডিসেম্বর) সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এ ঘটনা জানানো হয়।

আজব এ নির্দেশনা দিয়ে রীতিমতো সমালোচনার মুখে পড়েছে কোম্পানিটি। পুরুষকর্মীদের উৎসাহ দিতে অফিসে নারীকর্মীদের সাজগোজের এ নির্দেশনা দিয়েছিল চীনের একটি কোম্পানি।

দক্ষিণপূর্ব চীনের শেনজেনের ওই কোম্পানির এক কর্মকর্তা নারী কর্মীদের এমন নির্দেশনা দিলেও পরে বার্তাটি ডিলেট করা হয়। বিষয়টিকে তিনি দুষ্টামি বলে উল্লেখ করে ভুল বোঝাবুঝির দাবি করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩০ নভেম্বর লু নামের এক নির্বাহী কর্মকর্তা উইচ্যাটে গ্রুপ সদস্যদের সাথে আলোচনা করছিলেন। ওই গ্রুপে পাঁচজন নারী সদস্যও ছিলেন। এক পর্যায়ে তিনি নারী কর্মীদের কসমেটিকস পরার জন্য বলেন।

লু লিখেন, নারী সহকর্মীদের টিম সদস্যদের উৎসাহ দিতে ডিসেম্বর থেকে সাজগোজের নির্দেশনা দেওয়া হলো। পুরুষ কর্মীরা নারীদের বিকেলে চায়ের জন্য ক্রাউডফান্ড করবেন।

লু প্রথমদিকে এমন কথা বললেও বিষয়টি কেউ পাত্তা দেননি। পরে বিষয়টির গুরুত্ব বোঝাতে তিনি বার্তাটি পুনরায় পাঠান।

একপর্যায়ে তিনি হুমকি দিয়ে বলেন, ম্যাসেজটি দেখামাত্র উত্তর দেওয়ার অনুরোধ করা হলো। অন্যথায় আপনাদের পারফরমেন্স বোনাসকে কেটে রাখা হবে।

কোম্পানির কর্মকর্তার এমন নির্দেশনা দেওয়ার ম্যাসেজটি একজন ইনফ্লুয়েন্সার অনলাইনে শেয়ার করার পর মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। ওই ব্যক্তি টিমের সদস্যদের কারোর বন্ধু ছিলেন। তিনি সামনে আনার পর বিষয়টি নিয়ে স্থানীয় সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশ করা হয়। লুর দাবি ঘটনাটি সিরিয়াস ব্যাপার নয়।

ম্যাসেজের বিষয়টি নিয়ে লু অস্বীকার করেননি। তবে বিষয়টিকে তিনি ভুল বোঝাবুঝি বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, এটা মজার বিষয় ছিল। এরপর বার্তাটি সরিয়ে ফেলা হয়েছে। সবাই জানে এটি এমন কোনো বিষয় নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X