কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩০ পিএম
অনলাইন সংস্করণ

মানুষের মল দিয়ে তৈরি হচ্ছে জ্বালানি

মল থেকে তৈরি হওয়া জ্বালানি। ছবি : সংগৃহীত
মল থেকে তৈরি হওয়া জ্বালানি। ছবি : সংগৃহীত

বিজ্ঞানের নানা শাখায় প্রতিনিয়ত নতুন নতুন উদ্ভাবন আর উৎকর্ষ ঘটছে। আবিষ্কার হচ্ছে নানা নতুন পদ্ধতি। এবার সামনে এসেছে বিচিত্র এক তথ্য। মানুষের মল দিয়ে তৈরি হচ্ছে জ্বালানি। সোমবার (১৯ ফেব্রুয়ারি) ডয়েচে ভেলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের প্রাকৃতিক সম্পদ অফুরন্ত নয়। তবে মানুষের অস্তিত্ব যতদিন থাকবে ততদিন একটি সম্পদ রয়ে যাবে। আর তা হলো মানুষের মল। আর এ মল প্রক্রিয়াকরণ ও পুনর্ব্যবহারে হাত পাকিয়েছে স্যানিভেশন নামের কেনিয়ার এক কোম্পানি। তারা উচ্চ মাত্রায় ক্ষতিকারক প্যাথোজিন সরিয়ে তা ব্রিকেট বা কাঠকয়লায় রূপান্তর করছে।

কোম্পানির এক প্রতিনিধি ডেক্সটার গিকাস বলেন, প্রাথমিক প্রতিক্রিয়ায় আমরা কৌতূহল দেখতে পাই। আগে এটি সম্ভব হয়নি। তবে ক্রমেই দেখা যায় যে, এ থেকে মুনাফাও অর্জন করা সম্ভব। বর্জ্য থেকেও আয় করা যায়।

দেশটির রাজধানী নাইরোবি থেকে ৯০ কিলোমিটার দূরে কাজ করছে কোম্পানিটি। সেখানকার আশপাশের জনপদে গিয়ে তারা বাথরুম থেকে মানুষের মল সংগ্রহ করেন। এলাকাটিতে পয়ঃপ্রণাণি এখনো আংশিক উন্নত হওয়ায় এগুলো উদ্ধার না করা হলে তা মাটির নিচে চলে যেত।

কোম্পানিটিতে জন কারিউকি তিন বছর ধরে ভ্যাকুয়াম ট্রাক অপারেটর হিসেবে কাজ করছেন। নিজের অভিজ্ঞতা থেকে তিনি বলেন, প্রথমে মনে হয়েছিল কাজটা খারাপ হবে। এটি স্বাস্থ্যে র জন্য খারাপ হবে। কিন্তু বিস্ময়ের সাথে দেখলাম যে, এ প্রক্রিয়ায় কোনো ধোঁয়া সৃষ্টি হয় না। ক্ষতিকারক গ্যাসও বের হয় না। কাঠকয়লার মধ্যে কার্বন মনোক্সাইড থাকলেও এর মধ্যে তা নেই।

কোম্পানির প্রতিনিধি গিকাস বলেন, আমরা মানুষকে নিরাপদ স্যানিটেশন ব্যবস্থাপনার সুবিধা দিচ্ছি। যে বর্জ্য রোগব্যাধি ও পরিবেশ দূষণ সৃষ্টি করত আমরা তা সরিয়ে দিচ্ছি। এতে প্রথমে তরল ও কঠিন পদার্থ আলাদা করা হয়। এরপর তরল পদার্থ জেলার বর্জ্য ব্যবস্থাপনা প্লান্টে নিয়ে যাওয়া হয়।

কঠিন পদার্থ কয়েকশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হয়। এরপর এগুলো প্রক্রিয়াজাত করে জৈব পদার্থের সঙ্গে মেশানো হয়। চূড়ান্ত ব্রিকেটে পাঁচ থেকে ৩০ শতাংশ মল থাকে। কোম্পানিটি প্রতি মাসে ১০০ টন মলযুক্ত ব্রিকেট তৈরি করে আসছে।

জন কারিউকির মতে, রান্নায় এ ব্রিকেট ব্যবহারের অনেক সুবিধা রয়েছে। এটি অনেক কার্যকর। এতে খাবার ভালোভাবে রান্না করা যায়। জ্বালানি হিসেবে এটির আরও ব্যবহার রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রশিবিরের সেই কেন্দ্রীয় নেতা কারাগারে

উপজেলা পরিষদে এমপিদের কক্ষ নির্মাণে বরাদ্দ ৬ লাখ

ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন

বাগেরহাটে ৮ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে পদ হারালেন ছাত্রদল নেতা

কেক কেটে ও মিছিল করে আর্জেন্টিনাকে সমর্থন রাঙ্গুনিয়ার ইউএনও’র

২০টি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার 

বুধবার আর্জেন্টিনার পরাজয়ের সম্ভাবনা কতটুকু, কী বলছে বিশ্লেষণ

চট্টগ্রামের বর্জ্য রূপান্তর হচ্ছে সম্পদে, বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী জাপান

মনজুরুর রহমান পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনঃনির্বাচিত

১০

আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে প্রাণ গেল যুবকের

১১

জন্মদিনে কানাডার সড়কে প্রাণ গেল বাংলাদেশি শিক্ষার্থীর

১২

বিশ্বকাপের ‘হাইড্রেশন ব্রেক’ ঘিরে বিতর্ক

১৩

সংসদে হুটহাট নয়, নিয়ম ও সময় মেনে কথা বলতে হবে : স্পিকার

১৪

বিশ্বকাপে সৌদি আরবের পতাকা মাটিতে না রাখার কারণ কী

১৫

এক লাখ টন তেল নিয়ে চট্টগ্রাম বন্দরের পথে এমটি নিনেমিয়া

১৬

৬৮ বছরেও কেউ স্পর্শ করতে পারেনি বিশ্বকাপের যে রেকর্ড

১৭

প্রশ্নফাঁস ঠেকাতে টেলিগ্রাম নিষিদ্ধ করল ভারত

১৮

বেনজীরকে ফেরাতে চিঠি দিয়েছে দুদক

১৯

প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবমুখর মৌলভীবাজার

২০
X