কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫, ০৭:০১ পিএম
অনলাইন সংস্করণ

ডিপসিক চ্যাটবটের সংবেদনশীল তথ্য ফাঁস, কি ব্যবস্থা নিল কর্তৃপক্ষ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বিশ্বব্যাপী সাড়া ফেলেছে চীনের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অ্যাপ ডিপসিক, যা এআই জগতে আমেরিকার আধিপত্যকেও নাড়া দিয়েছে। মূলত বেশ কিছু উদ্ভাবনী প্রযুক্তি সুবিধা থাকায় এটি এত জনপ্রিয়তা পেয়েছে প্রযুক্তিপ্রেমীদের কাছে।

চীনা কোম্পানি ডিপসিকের তৈরি এআই চালিত চ্যাটবট যুক্তরাষ্ট্রের বাজারে মুক্তি পাওয়ার কিছুদিনের মধ্যেই অ্যাপল স্টোরের সবচেয়ে বেশিবার ডাউনলোড করা ফ্রি অ্যাপের তালিকায় সবার উপরে উঠে এসেছে।

কিন্তু যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান উইজ জানিয়েছে, ব্যবহারকারীদের দেওয়া তথ্যসহ ডিপসিক চ্যাটবটের বিভিন্ন সংবেদনশীল তথ্য অনলাইনে পাওয়া গেছে। বিষয়টি জানার পর ডিপসিক কর্তৃপক্ষকে সতর্ক করা হলে তারা দ্রুত সমস্যার সমাধান করেছে।

এক ব্লগ বার্তায় উইজ জানিয়েছে, ডিপসিক চ্যাটবটের ১০ লাখের বেশি লাইনের তথ্য অনলাইনে পাওয়া গেছে। ভুলবশত ফাঁস হওয়া এসব তথ্যের মধ্যে ডিপসিক চ্যাটবটের গোপন সফটওয়্যার কী, চ্যাট লগ, ব্যবহারকারীদের দেওয়া নির্দেশনাসহ সংবেদনশীল বিভিন্ন তথ্য রয়েছে।

উইজের প্রধান প্রযুক্তি কর্মকর্তা অ্যামি লুটওয়াক বলেন, ‘সতর্কবার্তা পাওয়ার পর ডিপসিক এক ঘণ্টার কম সময়ের মধ্যে অনলাইনে ফাঁস হওয়া তথ্যগুলোর নিরাপত্তা নিশ্চিত করেছে। কিন্তু আমাদের পাশাপাশি আরও কেউ হয়তো তথ্যগুলো খুঁজে পেয়েছে।’

চীনে তৈরি ডিপসিক চ্যাটবট প্রযুক্তিবিশ্বে ব্যাপক সাড়া ফেললেও যুক্তরাষ্ট্রে এটি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তুলনামূলক কম খরচে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের সমমানের প্রযুক্তি সরবরাহের সক্ষমতা দেখিয়ে চীনা প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর তৈরি করা এআই মডেল নিয়ে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১০

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১১

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১২

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৩

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১৪

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৫

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১৬

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১৭

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১৮

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১৯

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

২০
X