কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ০৭:২০ পিএম
অনলাইন সংস্করণ

চ্যাটজিপিটির ভুল তথ্যে বিপাকে পড়লেন তরুণী

ছবি : সংগৃহীত (প্রতীকী)
ছবি : সংগৃহীত (প্রতীকী)

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট চ্যাটজিপিটির দেওয়া ভুল তথ্যের কারণে বিমানে উঠতে পারেননি স্পেনের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মেরি ক্যালডাস। ছুটি কাটাতে সঙ্গীসহ পুয়ের্তো রিকো যাওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি।

মেরির অভিযোগ, চ্যাটজিপিটি জানিয়েছিল পুয়ের্তো রিকো ভ্রমণে ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের ভিসা প্রয়োজন নেই। যদিও নিয়ম অনুযায়ী ভিসা লাগেনি, তবে ‘ইলেকট্রনিক সিস্টেম ফর ট্রাভেল অথরাইজেশন’ (ESTA) নেওয়া বাধ্যতামূলক।

এ তথ্য না জানায় বিমানবন্দরে গিয়ে ফিরতে হয় তাদের। শেষে কান্নায় ভেঙে পড়েন মেরি।

এ ঘটনায় তার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। পরে তিনি স্বীকার করেন, ‘আমাদের আরও খোঁজ নেওয়া উচিত ছিল। এখন আর চ্যাটজিপিটির ওপর ভরসা নেই।’

এমন ঘটনার নজির আগেও রয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে চ্যাটজিপিটির খাদ্যাভ্যাস বিষয়ক পরামর্শে চলতে গিয়ে নিউইয়র্কের এক ব্যক্তি মারাত্মক অসুস্থ হয়ে পড়েন।

দীর্ঘদিন সোডিয়াম বাদ দেওয়ায় তার শরীরে হাইপোনাট্রেমিয়া ধরা পড়ে এবং তাকে তিন সপ্তাহ হাসপাতালে থাকতে হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

চালু হলো ‘হ্যালো ডিসি’, এক ক্লিকেই মিলবে যেসব সেবা

নতুন করে জর্ডান ও বাহরাইনে হামলা

ইয়েমেনের যোদ্ধাদের বিরুদ্ধে বিবৃতি দিল কাতার

প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

গাজীপুর জেলা কারাগারের কারারক্ষী আব্দুস সাত্তারের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

ট্রাকচালকদের জন্য নতুন ভিসা চালু করল সৌদি আরব

অপহরণের পর নির্যাতন করে হত্যা

ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করল কাতার

দুই মেট্রোপলিটনের পুলিশ কমিশনারসহ ৪ কর্মকর্তাকে বদলি

১০

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত জাপানি সেনাদের মরদেহ উদ্ধারে খনন অভিযান

১১

ইরানের পাহাড়ি এলাকায় বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র

১২

এনসিপির এক নেতাকে শোকজ, অন্যজনকে অব্যাহতি

১৩

তিন মেয়েসহ মাকে হত্যা করল ইসরায়েলি বাহিনী

১৪

বাংলাদেশের প্রিমিয়াম মাইক্রো-ড্রামা প্ল্যাটফর্ম 'বাংলারিলস'

১৫

সাবেক পৌর মেয়রসহ গ্রেপ্তার ২

১৬

ফাইনালের বিরতিতে সতীর্থদের কী বলেছিলেন মেসি ও মার্তিনেজ?

১৭

ড্যাফোডিলে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লেকচারের ১৭তম সেশন অনুষ্ঠিত

১৮

নারী নিয়ে এমপি নজরুলের ভাইরাল ভিডিও প্রসঙ্গে জামায়াতের বিবৃতি

১৯

জর্ডানে ইরানি হামলায় নিহত ২ মার্কিন সেনার পরিচয় প্রকাশ

২০
X