কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৩, ০১:০৭ পিএম
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ০১:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বজুড়ে বিভ্রাটে ‘এক্স’

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের ইন্টারফেস। এপির পুরোনো ছবি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের ইন্টারফেস। এপির পুরোনো ছবি।

বিশ্বজুড়ে বিভ্রাটে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এবং এক্স প্রো। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল থেকে বিশ্বব্যাপী এ বিভ্রাট দেখা দেয়। আউটেজ ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেকটর ডট কমের বরাতে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ডাউনডিটেকটর জানিয়েছে, বর্তমানে ব্যবহারকারীরা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের কোনো পোস্ট দেখতে পারছেন না। এমনকি তারা ব্যবহার করতে গেলে তাদের একটি বার্তা দেখানো হচ্ছে। সেখানে বলা হচ্ছে, ওয়েলকাম টু এক্স (এক্সে স্বাগতম)।

এছাড়া এক্স প্রোতে ব্যবহারকারীদের একটি আলাদা বার্তা দেখানো হচ্ছে। তারা ‘ওয়েটিং ফর পোস্ট’ লেখা একটি পেজ দেখতে পাচ্ছেন।

ডাউনডিটেকটর ডট কম জানিয়েছে, ৪৭ হাজার মার্কিন ব্যবহারকারী এক্স ও এক্স প্রো ব্যবহারকারী এ সমস্যার মুখে পড়েছেন। ওয়েবসাইটটি ব্যবহারকারীসহ বিভিন্ন সূত্র থেকে এ তথ্য জানিয়েছে।

ব্যবহারকারীরা জানিয়েছে, বাংলাদেশেও অনেকে এ ধরনের সমস্যার মুখোমুখি হয়েছেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের পক্ষ থেকে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

চলতি বছরে একাধিকবার এ ধরনের সমস্যায় পড়েছে মাইক্রোব্লগিং এ ওয়েবসাইটটি। প্রতিবারই কয়েক ঘণ্টা সাইটের কার্যক্রম বন্ধ ছিল।

এর আগে গত ১৩ ডিসেম্বর দ্য ভার্জ জানিয়েছিল, এক্স থেকে সব ধরনের বহির্গামী লিংক কাজ করা বন্ধ করে দিয়েছে। এ সমস্যা ওই সময়ে প্রায় এক ঘণ্টা স্থায়ী হয়েছিল। এরপর বিষয়টি সমাধান করে মাক্রোব্লগিং এ ওয়েবসাইট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝড়ল আরো ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারাদেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১০

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১১

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১২

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৩

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৪

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৫

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৬

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৭

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৮

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১৯

ইবনে সিনায় চাকরির সুযোগ

২০
X